• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

খামেনির জানাজা শেষে দেশে ফিরলেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক    ৬ জুলাই ২০২৬, ০১:২৪ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (৫ জুলাই) রাত ১১টায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এর আগে ২ জুলাই স্পিকার তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সেখানে তিনি ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন।

তেহরানের গ্র্যান্ড মাসাল্লায় আয়োজিত অনুষ্ঠানে স্পিকার খামেনির বিদেহী আত্মার শান্তি কামনা করেন। পাশাপাশি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির উচ্চপদস্থ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানান।

এ সময় তিনি সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত শান্তি সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নে ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের ভূমিকার প্রশংসা করেন এবং সুবিধাজনক সময়ে তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

উল্লেখ্য, আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন। প্রতিবেদনে বলা হয়েছে, তিনি ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
অনুপ্রবেশ ঠেকাতে মিয়ানমার সীমান্তে সতর্ক বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
ছবি: পিএমও
কার্বন নিঃসরণ কমাতে সমন্বিত পরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত
বদলি হলেন ৩ এসপি