• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন মো. সাহাবুদ্দিন: স্পিকার

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৪ জুলাই ২০২৬, ০৭:২৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থ থাকার কারণে মাঝে মাঝে অচেতন হয়ে পড়তেন বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে সংসদ সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংবিধানের ৫০ অনুচ্ছেদ দফা ৩ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষরিত পদত্যাগপত্র অপরাহ্ন ৫টা ১ মিনিটে আমার কাছে জমা দেওয়া হয়েছে। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। অসুস্থ থাকার কারণে তিনি মাঝে মাঝেই অচেতন হয়ে পড়েন। এ কারণেই তিনি পদত্যাগ করেছেন।

সদ্য বিদায়ী রাষ্ট্রপতির সুস্থতা কামনা করে তিনি বলেন, কোনো প্রকার বিছিন্ন ঘটনা ছাড়াই পদত্যাগের মাধ্যমে ধোঁয়াশা পরিষ্কার হলো। কঠিন সময়ে তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। আমি তার সুস্থতা কামনা করছি।

উল্লেখ্য, ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

ভিওডি বাংলা/আর 

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
স্পিকারের দায়িত্বে কায়সার কামাল
ছবি: সংগৃহীত
ফিরবে খেলাধুলার পরিবেশ বাংলাদেশ মাঠ আধুনিকায়ন হবে : আবদুস সালাম
ছবি: সংগৃহীত
খালেদা জিয়ার আমলেও একই দিনে ঈদ-পূজা হয়েছে : আবদুস সালাম