• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাজশাহীতে শিক্ষা বোর্ড ঘেরাও, তীব্র যানজট

রাজশাহী ব্যুরো    ১৪ জুলাই ২০২৬, ০৯:৪৪ পি.এম.
ছবি:সংগৃহীত
ছবি:সংগৃহীত

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। 

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর থেকে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করার পর বিকেল ৪টার দিকে সাহেববাজার জিরোপয়েন্টে সড়ক অবরোধ করেন তারা। এতে নগরীর গুরুত্বপূর্ণ এই মোড়ে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এদিন দুপুর ১২টার থেকে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ড প্রাঙ্গণে অবস্থান নেন। প্রায় পাঁচ ঘণ্টা বোর্ড ঘেরাও করে রাখার পর তারা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরীর কাছে একটি স্মারকলিপি জমা দেন। এরপর মিছিল নিয়ে সাহেববাজার জিরোপয়েন্টে গিয়ে সড়কের উভয় পাশ অবরোধ করেন।

আন্দোলনকারী শিক্ষার্থী তানভীর হাসান বলেন, আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে মাঠে নামিনি। আমাদের ভবিষ্যৎ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার সমাধান চাই। শিক্ষামন্ত্রীর ব্যর্থতার কারণে শিক্ষার্থীরা বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আমরা তার পদত্যাগসহ তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

আরেক শিক্ষার্থী সাদিয়া ইসলাম বলেন, আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছি। আমাদের দাবি যৌক্তিক। সরকার যদি দ্রুত দাবি মেনে না নেয়, তাহলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

শিক্ষার্থী মাহিম রহমান বলেন, শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব না দিয়ে একের পর এক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা এমন শিক্ষা ব্যবস্থা চাই, যেখানে শিক্ষার্থীদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে।

এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী বলেন, শিক্ষার্থীদের দেওয়া স্মারকলিপি গ্রহণ করা হয়েছে। তাদের দাবিগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। 

ভিওডি বাংলা/আর 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
পাবলিক পরীক্ষার জন্য স্থায়ী কেন্দ্র নির্মাণ করবে সরকার
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকাসহ পাঁচ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ
সায়েন্সল্যাবের অবরোধ কর্মসূচি শেষে শিক্ষা বোর্ডের উদ্দেশে পদযাত্রা শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি: ভিওডি বাংলা
সায়েন্সল্যাব অবরোধ শেষে শিক্ষা বোর্ডমুখী শিক্ষার্থীরা, পুলিশি বাধা