• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কার্বন নিঃসরণ কমাতে সমন্বিত পরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভিওডি বাংলা ডেস্ক    ৫ জুলাই ২০২৬, ০৮:৪৫ পি.এম.
ছবি: পিএমও
ছবি: পিএমও

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এবার কার্বন নিঃসরণ কমিয়ে দেশের কার্বন ক্রেডিট বাড়ানোর উদ্যোগে জোর দিচ্ছে সরকার। এ লক্ষ্য সামনে রেখে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৫ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তনবিষয়ক বৈঠকে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।

সভায় প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, শিল্প খাতে পরিবেশবান্ধব প্রযুক্তি প্রয়োগ, জ্বালানি দক্ষতা উন্নয়ন, বন সংরক্ষণ এবং ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে কার্বন শোষণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

একই সঙ্গে আন্তর্জাতিক কার্বন বাজারে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগাতে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের নির্দেশও দেন তিনি।

তারেক রহমান বলেন, কার্বন ক্রেডিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার গড়ে তোলা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে।

কার্বন ক্রেডিট অর্জনের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারে একটি কমিটি গঠনের নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী।

সভায় উপস্থিত মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, কার্বন নিঃসরণ কমাতে কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করা গেলে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বাংলাদেশের কার্বন ক্রেডিট অর্জনের সুযোগ আরও বাড়বে।

কার্বন ক্রেডিট হলো পরিবেশ সুরক্ষার একটি আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা। বায়ুমণ্ডলে এক মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইড অথবা সমপরিমাণ গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানো বা অপসারণের বিপরীতে একটি কার্বন ক্রেডিট দেওয়া হয়।

অন্যদিকে কার্বন ট্রেডিং হচ্ছে গ্রিনহাউস গ্যাস নিয়ন্ত্রণে বাজারভিত্তিক একটি পদ্ধতি। এতে সরকার বা আন্তর্জাতিক সংস্থা নির্দিষ্ট পরিমাণ কার্বন নিঃসরণের সীমা নির্ধারণ করে দেয়। কোনো দেশ বা প্রতিষ্ঠান সেই সীমার বেশি নিঃসরণ করলে তাদের বাজার থেকে কার্বন ক্রেডিট কিনতে হয়।

যেসব দেশ বা প্রতিষ্ঠান বনায়ন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, জ্বালানি দক্ষতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কার্বন নিঃসরণ কমাতে সক্ষম হয়, তারা কার্বন ক্রেডিট অর্জন করতে পারে। পরে সেই ক্রেডিট অতিরিক্ত কার্বন নিঃসরণকারী দেশ বা প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হয়।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
‘সীমাহীন দুর্নীতির’ অভিযোগে পাপনের আমলের নথি তলব
ছবি: সংগৃহীত
জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি নির্ভরযোগ্য ডেটা: অর্থমন্ত্রী
ঢাকায় সচিবালয়ে জাইকার প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ভিওডি বাংলা
জাইকার ভূমিকা উন্নয়ন অংশীদার হিসেবে গুরুত্বপূর্ণ: মির্জা ফখরুল