• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বেইজিংয়ের আকাশচুম্বী ভবনে বিমান বিধ্বস্ত

ভিওডি বাংলা ডেস্ক    ২৬ জুন ২০২৬, ০৭:৫৮ পি.এম.
বেইজিংয়ের আকাশচুম্বী ভবনে বিমান বিধ্বস্ত
ছবি: সংগৃহীত

চীনের রাজধানী বেইজিংয়ের ১০৯ তলা উঁচু ভবনে একটি ছোট আকারের স্পোর্টস বিমান আঘাত হেনেছে। এ ঘটনায় ভবনটি থেকে জরুরি ভিত্তিতে লোকজনকে সরিয়ে নেওয়া হয় এবং শহরের কেন্দ্রীয় ব্যবসায়িক এলাকায় ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।

স্থানীয় সময় শুক্রবার (২৬ জুন) সবচেয়ে উঁচু আকাশচুম্বী ভবন সিআইটিআইসি টাওয়ারে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া ফুটেজে দেখা গেছে, চায়না জুন নামেও পরিচিত ১০৯-তলা সিআইটিআইসি টাওয়ার থেকে ধ্বংসাবশেষ পড়ছে। সেইসঙ্গে মাটিতে পড়ে থাকা বিমানের লেজের অংশ এবং একটি ট্যাক্সিক্যাবের ভাঙা জানালাও দেখা গেছে।

এ দুর্ঘটনায় তাৎক্ষণিক কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না বা বিমানটিতে কতজন আরোহী ছিলেন, তা জানা যায়নি। এছাড়া বিমানটি কোথা থেকে এসেছিল এবং কী পরিস্থিতিতে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি। 

ভিওডি বাংলা/আরআই/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
৬ দেশকে সুসংবাদ দিল আরব আমিরাত
ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫
ছবি: সংগৃহীত
হরমুজে স্বাভাবিক হচ্ছে জাহাজ চলাচল, জ্বালানি বাজারে স্বস্তির আভাস