• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হুইলচেয়ারে পরীমণি, ভক্তদের মনে উদ্বেগ

ভিওডি বাংলা ডেস্ক    ৩ জুলাই ২০২৬, ০৯:৪৫ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি সামাজিক যোগাযোগমাধ্যমে সবসময়ই ভক্তদের সঙ্গে সরব উপস্থিতি বজায় রাখেন। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ক্যারিয়ারের নানা মুহূর্ত নিয়মিতই শেয়ার করেন তিনি। তবে শুক্রবার (৩ জুলাই) ফেসবুকে প্রকাশ করা তার দুটি ভিডিও দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্ত-অনুরাগীরা। কারণ, সেখানে হুইলচেয়ারে দেখা গেছে এই অভিনেত্রীকে।

পরীমণির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও দুটির পর মন্তব্যের ঘরে উদ্বেগ প্রকাশ করেছেন তার অনুসারীরা। যদিও ঠিক কী কারণে তার এমন অবস্থা হয়েছে, সে বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু জানাননি তিনি।

শুক্রবার সকালে প্রথম ভিডিওটি পোস্ট করেন পরীমণি। ভিডিওতে দেখা যায়, তার বাম পায়ে প্লাস্টার করা। ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘ঠ্যাং (পা) এ নজর লাগছে।’

এরপর বিকেলে আরও একটি ভিডিও শেয়ার করেন তিনি। সেখানে বাম পায়ে ব্যান্ডেজ ও প্লাস্টার নিয়ে হুইলচেয়ারে বসে থাকতে দেখা যায় তাকে। ভিডিওর পেছনের দৃশ্য দেখে অনেকের ধারণা, সেটি কোনো হাসপাতালের পরিবেশ। দ্বিতীয় ভিডিওর ক্যাপশনে পরীমণি লেখেন, ‘এক পায়ে….’

নায়িকার এমন পরিস্থিতি দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে নানা জল্পনা তৈরি হয়েছে। অনেকেই ধারণা করছেন, মজার ছলে ভিডিও পোস্ট করলেও তিনি শারীরিক যন্ত্রণার মধ্যেই রয়েছেন। আবার কেউ কেউ মনে করছেন, ভিডিওগুলো হাসপাতাল থেকেই ধারণ করা হয়েছে।

ভিডিও দুটি প্রকাশের পর থেকেই শোবিজ অঙ্গনের সহকর্মী ও সাধারণ নেটিজেনরা মন্তব্যের মাধ্যমে পরীমণির দ্রুত সুস্থতা কামনা করছেন।

ভিওডি বাংলা/এমএস


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শিল্পী সমিতি নির্বাচন, কোন তারকা কোন পদে লড়ছেন?
নাজমুল হক ব্রুসলি। ছবি: সংগৃহীত
ক্ষমা না চাইলে শিল্পী সমিতির নির্বাচনে ভোটাধিকার হারাবেন ব্রুসলি
যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিক হলেন শাহরুখ খান
যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিক হলেন শাহরুখ খান