• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

এক হাজার টাকার জন্য বৃদ্ধ খুন, আটক ২

নিজস্ব প্রতিবেদক    ১৩ জুলাই ২০২৬, ১১:৫৩ এ.এম.
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারে বাসা ভাড়ার টাকাকে কেন্দ্র করে কিল-ঘুষির আঘাতে স্বপন (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) ভোর ৪টার দিকে ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসক ভোর ৫টায় স্বপনকে মৃত ঘোষণা করেন।

স্বপনের বড় ভাই রাজা মোহাম্মদ সেলিম জানান, স্বপনের স্ত্রী-সন্তান নেই। তাঁরা দুই ভাই আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারের ৪ নম্বর ভবনের একটি বাসায় ভাড়া থাকেন।  স্বপন কসমেটিকসের ব্যবসা করতেন।  

গতকাল রোববার বাসা ভাড়ার বকেয়া ১ হাজার টাকা নিতে আসার কথা ছিল।  তবে তাকে ভাড়া নিতে আসতে বলার জন্য ফোন দেওয়া হলেও সে ফোন ধরেনি। অনেকক্ষণ পর কলব্যাক করে টাকা রাখতে বলে। তখন সেলিম দু-এক দিন পরে টাকা দেবেন জানালে রিজভি গালাগালি করে।

ভোর ৪টার দিকে রিজভি বাসা ভাড়া নিতে আসে। এ সময় তর্কাতর্কির একপর্যায়ে রিজভি ও তার চাচাতো ভাই রোহান সেলিম ও স্বপনকে মারধর করে। স্বপনের বুকে একাধিক কিল-ঘুষি মেরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ সময় ঘটনাস্থালেই সেখানেই অচেতন হয়ে পড়েন স্বপন। তখন ওই দুজনই তাকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) কিরণ মিয়া জানান, বাসা ভাড়ার টাকাকে কেন্দ্র করে অভিযুক্তরা স্বপনকে ধাক্কা দিলে তিনি উপুড় হয়ে পড়ে যান। পড়ে গিয়ে মাথায় আঘাতের কারণে রক্তক্ষরণ হয়। এরপর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ভিওডি বাংলা/আর 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
রাজধানীর শাহবাগে ফুটপাতে মিলল তিন মরদেহ
ছবি: ভিওডি বাংলা
ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোর থেকে মাঠে ডিএসসিসির জরুরি দল
ছবি: সংগৃহীত
২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত অবিরাম বৃষ্টিতে স্থবির ঢাকা, জলজট-যানজটে চরম ভোগান্তি