• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

মাদক মাফিয়াদের দমনে কর্মকর্তাদের দেওয়া হচ্ছে নাইন এমএম পিস্তল

নিজস্ব প্রতিবেদক    ২৬ জুন ২০২৬, ০৪:০৫ পি.এম.
ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সালাহউদ্দিন আহমদ। ছবি: ভিওডি বাংলা
ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সালাহউদ্দিন আহমদ। ছবি: ভিওডি বাংলা

মাদকবিরোধী অভিযান আরও কার্যকর করতে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের আধুনিক ৯ এমএম পিস্তল, প্রশিক্ষিত ডগ স্কোয়াড এবং নিজস্ব হাজতখানা দেওয়ার পাশাপাশি আইনি কাঠামোতেও পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

শুক্রবার (২৬ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।   

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের আধুনিক ৯ এমএম পিস্তল দেওয়া হবে। এ লক্ষ্যে আগামী দুই-এক দিনের মধ্যেই প্রয়োজনীয় আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও জানান, শুধু আধুনিক অস্ত্র নয়, অধিদপ্তরের কর্মকর্তাদের জন্য নিজস্ব হাজতখানা এবং অপরাধী শনাক্তে প্রশিক্ষিত ডগ স্কোয়াড (কুকুর) সরবরাহের ব্যবস্থাও করা হচ্ছে। পাশাপাশি দেশের প্রতিটি জেলায় মাদক পরীক্ষার জন্য উন্নতমানের ল্যাবরেটরি স্থাপনের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

মাদকের মামলার জট নিয়ে উদ্বেগ প্রকাশ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘শুধু ঢাকাতেই মাদকের প্রায় ৮০ হাজার মামলা ঝুলে রয়েছে। বিচারকের স্বল্পতার কারণেই এই মামলাগুলোর নিষ্পত্তি হচ্ছে না।’

তিনি জানান, এসব মামলার দ্রুত নিষ্পত্তির জন্য সরকার বিশেষ আদালত গঠনের উদ্যোগ নেবে। একই সঙ্গে মামলার সংখ্যা ও গুরুত্ব বিবেচনায় দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ব্রিটিশ আমলের পুরোনো আইন সংস্কারের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশে এখনও ১৮৬৭ সালের আইন দিয়ে জুয়া খেলার অপরাধের সাজা নির্ধারণ করা হচ্ছে। সরকার এই আইনের ভিত্তিগুলো শক্তভাবে দাঁড় করাতে চায়। একই সঙ্গে সাইবার অপরাধ দমনে সাইবার আইনগুলোকেও আরও কঠোর ও শক্তিশালী করা হচ্ছে।’

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘মাদক কর্মকর্তাদের আধুনিক অস্ত্র ও যথাযথ প্রশিক্ষণ দেওয়া হবে যাতে তারা মাঠপর্যায়ে মাদক মাফিয়াদের বিরুদ্ধে শক্তভাবে ফাইট (লড়াই) করতে পারেন। ইতোমধ্যে দেশের প্রতিটি জেলায় একটি করে উন্নত ল্যাবরেটরি স্থাপনের প্রস্তাবও অনুমোদন বা প্রক্রিয়াকরণ করা হয়েছে।’

ভিওডি বাংলা/এমএস/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক স্বাক্ষর
প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা
ফ্যাশন কমফোর্ট লিমিটেডের এমডি আফজালুর রহমান
সিআইডির মামলা ১২১ কোটি টাকা পাচার, পানামা পেপারসেও বাংলাদেশি ব্যবসায়ীর নাম
চীন সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী
চীন সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী