• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
জাতীয় অধ্যাপক হলেন শিক্ষাবিদ মাহবুব উল্লাহ ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি সুন্দর বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০০ শালিক হত্যায় চারজনের বিরুদ্ধে মামলা স্বাধীন গণমাধ্যমের নীতিমালায় সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন মিশন, লিগ মাতাবেন সাকিব শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক যুদ্ধ শেষের সিদ্ধান্ত তেহরানের হাতে, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা নতুন কুঁড়ি স্পোর্টস, বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশে উগ্রবাদের আশঙ্কাজনক কোনো লক্ষণ নেই: সিটিটিসি প্রধান

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৭ জুলাই ২০২৬, ০৫:১১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সিটিটিসি) ইউনিটের প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক।
ছবি: সিটিটিসি) ইউনিটের প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক।

দেশে বর্তমানে উগ্রবাদ মাথাচাড়া দেওয়ার মতো কোনো আশঙ্কাজনক পরিস্থিতি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক। তবে সম্ভাব্য উগ্রবাদী তৎপরতা প্রতিরোধে অনলাইন, সামাজিক যোগাযোগমাধ্যম, গোয়েন্দা তথ্য ও নিজস্ব ডাটাবেজের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

সোমবার (২৭ জুলাই) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক জানতে চান, ৫ আগস্ট-পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই বলে বারবার দাবি করলেও কেরানীগঞ্জসহ কয়েকটি এলাকায় বিস্ফোরণের ঘটনা এবং সর্বশেষ মতিঝিলে ছাতার ভেতরে বোমাসদৃশ বস্তু উদ্ধারের মতো ঘটনা ঘটেছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে উগ্রবাদ নিয়ে সিটিটিসির মূল্যায়ন কী।

জবাবে মোহাম্মদ শামসুল হক বলেন, সিটিটিসির অধীনে একাধিক বিভাগ রয়েছে, যার মধ্যে সিটি কাউন্টার টেরোরিজম অন্যতম। সব বিভাগ সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। সম্ভাব্য উগ্রবাদী কর্মকাণ্ড শনাক্তে অনলাইন, সামাজিক যোগাযোগমাধ্যম, গোয়েন্দা তথ্য ও নিজস্ব ডাটাবেজের মাধ্যমে নিয়মিত পর্যবেক্ষণ চালানো হচ্ছে। কোথাও কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়।

দেশে উগ্রবাদ মাথাচাড়া দিচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "না, এ বিষয়ে আমরা এখনই বলার কোনো সুযোগ নেই। তবে আমরা বলব যে, দেশের মধ্যে আশঙ্কাজনক এরকম কোনো আমরা লক্ষণ দেখছি না।"

মতিঝিলে উদ্ধার হওয়া বোমাসদৃশ বস্তু প্রসঙ্গে সিটিটিসি প্রধান বলেন, বিষয়টি নজরে আসার পরপরই পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে মতিঝিল বিভাগ ঘটনাটির তদন্ত করছে। তদন্ত শেষ হওয়ার আগে এ ঘটনায় কারা জড়িত বা তাদের উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে মন্তব্য করা সম্ভব নয় বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে জঙ্গিবাদসংক্রান্ত মামলা ও গ্রেপ্তারের অগ্রগতি নিয়েও প্রশ্ন করা হয়। এর জবাবে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, গ্রেপ্তারের বিস্তারিত পরিসংখ্যান পরে জানানো হবে। তবে আলোচিত 'পাতা কমব্যাট' মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। মামলার প্রধান আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন বলে জানান তিনি।

সিটিটিসির পক্ষ থেকে জানানো হয়, সম্ভাব্য উগ্রবাদী তৎপরতা প্রতিরোধে প্রযুক্তিনির্ভর নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম আগের মতোই অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বৈশ্বিক র‍্যাংকিংয়ে আরও পিছিয়েছে বাংলাদেশি পাসপোর্ট
ছবি: সংগৃহীত
৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
ফাইল ছবি
লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল, মানতে হবে ৩ শর্ত