• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পোল্যান্ড সীমান্তে ৯ বাংলাদেশিসহ ৫৪ অভিবাসী আটক সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষেধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ খামেনির জানাজা সম্পন্ন, অংশ নিয়েছেন ৩ ছেলে চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান ভেনেজুয়েলায় ভূমিকম্প: ক্ষতিগ্রস্তদের পাশে থাকবেন মেসি ভূমিকম্পের পর ৯৪২ আফটারশক, ভেনেজুয়েলায় নিহত বেড়ে ২৯৫৪ চতুর্মাত্রিক সশস্ত্র বাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর: রাষ্ট্রপতি খামেনির প্রথম জানাজা আজ, কানায় কানায় পূর্ণ গ্র্যান্ড মোসাল্লা বিমানবন্দর থেকে হঠাৎ উধাও মালয়েশিয়াগামী ৭১ যাত্রী

ভেনেজুয়েলায় ভূমিকম্প: ক্ষতিগ্রস্তদের পাশে থাকবেন মেসি

ভিওডি স্পোর্টস ডেস্ক    ৫ জুলাই ২০২৬, ১০:৫১ এ.এম.
লিওনেল মেসি
ছবি: সংগৃহীত

সম্প্রতি ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্প নাড়িয়ে দিয়েছে বিশ্বকে। গত ২৪ জুন কয়েক সেকেন্ডের ব্যবধানে সাতের বেশি মাত্রার ভূমিকম্প হয়। নিহত প্রায় তিন হাজার, আহত ১৬ হাজারের বেশি। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশটির প্রতি সমবেদনা জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।

বার্তায় মেসি বলেছেন, ‘আমি ভেনেজুয়েলার সব মানুষকে একটি বড় বার্তা পাঠাতে চাই। আমরা জানি তারা বর্তমানে কী ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। যারা চরম কষ্টের মধ্যে দিয়ে হচ্ছেন, যারা তাদের প্রিয়জনদের খুঁজে পাচ্ছেন না এবং কী হবে না হবে, তা নিয়ে এক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন—আমি তাদের সবার পাশে আছি। এখান থেকে তাদের সবার জন্য অনেক অনেক শক্তি ও প্রার্থনা রইল।’

চলমান ফুটবল বিশ্বকাপে কেপ ভার্দের বিপক্ষে একটি শ্বাসরুদ্ধকর ম্যাচ খেলে আর্জেন্টিনা। তারপর আর্জেন্টিনার অধিনায়ক মেসি ভেনিজুয়েলার জনগণের উদ্দেশ্যে আবেগঘন বার্তা পাঠান। আগের দিন পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও এ নিয়ে প্রতিক্রিয়া জানান। ভূমিকম্পে পা হারানো আন্দ্রেস মিলেস  নামে এক খুদে ভেনেজুয়েলা ভক্তের স্বপ্ন পূরণ করেছেন তিনি।

এর আগে, হাসপাতালে চিকিৎসাধীন আন্দ্রেসের ইচ্ছা পূরণ করেন রোনালদো। ওই খুদে ভক্তের ইচ্ছা ছিল, তার বিশ্বকাপ অ্যালবামের জন্য রোনালদোর একটি অফিসিয়াল স্টিকার পাওয়া। রোনালদো শুধু সেই স্টিকারই পাঠাননি। বরং তাকে একটি বিশেষ ভিডিও বার্তা পাঠিয়েছেন। তার খেলা দেখার জন্য সরাসরি আমন্ত্রণও জানিয়েছেন।

ভিডিওতে রোনালদো বলেন, ‘এই যে আন্দ্রেস, কেমন আছো? তোমাকে একটি বড় হাগ (আলিঙ্গন) পাঠাতে এই ভিডিওটি তৈরি করছি। আমি জানি তুমি আমার অনেক বড় ভক্ত। আশা করি তুমি দ্রুত সুস্থ হয়ে উঠবে। আমি তোমাকে আমার একটি ম্যাচে আমন্ত্রণ জানাতে চাই। আমরা একসাথে খেলা উপভোগ করতে পারি। তোমার সঙ্গে দেখা করার জন্য আমি উন্মুখ হয়ে আছি। বন্ধু আমার, শক্ত থেকো।’

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
পেনাল্টিতে এমবাপ্পের গোল, ১-০ তে এগিয়ে ফ্রান্স
ছবি: সংগৃহীত
বিশ্বকাপে কোয়ার্টারের লড়াইয়ে ফ্রান্স-প্যারাগুয়ে
ছবি: সংগৃহীত
স্বাগতিক কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো