• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের প্রয়োজনে ফের পরীক্ষা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী সরকার জনগণের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ: জামায়াত আমির প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ রূপপুরে দেশীয় দক্ষ জনবল গড়ে তুলছে সরকার শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ফের সাইন্সল্যাব অবরোধ, তীব্র যানজট পাবলিক পরীক্ষার জন্য স্থায়ী কেন্দ্র নির্মাণ করবে সরকার ওসমানী উদ্যানে জুলাই স্মৃতি স্তম্ভ পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক সায়েন্সল্যাব অবরোধ শেষে শিক্ষা বোর্ডমুখী শিক্ষার্থীরা, পুলিশি বাধা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব অবরোধ, যান চলাচল বন্ধ ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক সম্মেলনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে উদ্বোধন করা হবে জুলাই স্মৃতি জাদুঘর

নিজস্ব প্রতিবেদক    ১৪ জুলাই ২০২৬, ০২:৩৭ পি.এম.
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। ছবি: ভিওডি বাংলা
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। ছবি: ভিওডি বাংলা

জুলাই-আগস্টের ২০২৪ সালের গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বলে জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া শেষ করে প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া সাপেক্ষে উদ্বোধনের তারিখ ঘোষণা করা হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব মিজ্ কানিজ মওলাও উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, দীর্ঘ সময়ের রাজনৈতিক অস্থিরতা, দুঃশাসন এবং জনঅসন্তোষের প্রেক্ষাপটে যে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল, তা দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগ এবং ৫ আগস্টের ঘটনাপ্রবাহ ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরতেই এই স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া উদ্যোগকে বর্তমান সরকার আরও টেকসই ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রয়োজনীয় কিছু কাঠামোগত পরিবর্তন এবং আইনি সংশোধনের কাজ করছে। এসব প্রক্রিয়া শেষ হওয়ার পরই জাদুঘরটি পূর্ণাঙ্গভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা কার্যকর করা হবে।

জাদুঘর উদ্বোধনে সময় লাগার কারণ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, একটি পূর্ণাঙ্গ জাতীয় পর্যায়ের জাদুঘর পরিচালনার জন্য কেবল ভবন নির্মাণই যথেষ্ট নয়; প্রয়োজন দক্ষ জনবল, প্রশাসনিক কাঠামো এবং সুস্পষ্ট পরিচালন ব্যবস্থা।

তিনি জানান, ইতোমধ্যে জাদুঘরের জন্য একটি পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। অতীতে জাতীয় জাদুঘরের মহাপরিচালককে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলেও এখন স্থায়ী জনবল নিয়োগ ও অর্গানোগ্রাম চূড়ান্ত করার কাজ চলছে। জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর অনুমোদন এবং বিধিমালা সংশোধনের কারণে কিছুটা সময় লেগেছে।

মন্ত্রী আরও বলেন, নির্মাণ ও সংস্কার কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আগামী দুই-এক দিনের মধ্যে পরিচালনা পর্ষদের প্রথম সভায় জনবল নিয়োগসংক্রান্ত বিষয়গুলো চূড়ান্ত করা হবে। এরপর প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময় অনুযায়ী দ্রুতই জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধনের উদ্যোগ নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং দেশজুড়ে এর ইতিহাস তুলে ধরতে সংস্কৃতি মন্ত্রণালয় বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে।

তার ভাষ্য, ১৫ জুলাই থেকে মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠান দেশের বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকচিত্র ও দলিলভিত্তিক প্রদর্শনী, আলোচনা সভা এবং বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করবে। এসব আয়োজনের মাধ্যমে গণঅভ্যুত্থানের ইতিহাস ও আত্মত্যাগের বার্তা মানুষের কাছে আরও বিস্তৃতভাবে তুলে ধরা হবে।

তিনি বলেন, ১৫ জুলাই বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। ওই সময় শিক্ষার্থীদের আন্দোলন নতুন গতি লাভ করে এবং নারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাসহ বিভিন্ন ঘটনার ধারাবাহিকতায় পরবর্তী সময়ে ১৬ জুলাইয়ের আত্মত্যাগ আন্দোলনকে আরও বেগবান করে। এই ঐতিহাসিক দিনগুলোর তাৎপর্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে মন্ত্রণালয়ের উদ্যোগ অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিনেট ভবনে অনুষ্ঠিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। ছবি: ভিওডি বাংলা
মেধাবী উদ্যোক্তাদের সহযোগিতায় সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন স্পিকার
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আয়োজক ও নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। ছবি: ভিওডি বাংলা
মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশে বারিশা হক, উপদেষ্টা সোহাগ-গৌতম