• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ১.৯ লাখ কোটি টাকা বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক খামেনির জানাজায় মাস্ক পরা ব্যক্তি কে, মিলল পরিচয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক দুর্যোগ পরিস্থিতি নিজেই মনিটর করছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন ঘিরে বিএনপির সাংগঠনিক তৎপরতা জোরদার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: যুবদল সভাপতি বন্যায় সাত জেলায় ৫১ জনের মৃত্যু এইচএসসি পরীক্ষা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী জলাবদ্ধতায় রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা স্থগিত

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা, উভয়কে সংযমের আহ্বান পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক    ১২ জুলাই ২০২৬, ০৮:০৯ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোনে আলাপকালে এ আহ্বান জানান।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বর্তমান আঞ্চলিক সংকট এবং এর সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এ সময় পাকিস্তান অঞ্চলজুড়ে স্থিতিশীলতা বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে।

বিবৃতিতে বলা হয়, চলমান উত্তেজনা ও সংঘাত নিরসনে সামরিক পদক্ষেপ বা শক্তি প্রয়োগের পরিবর্তে সংলাপ এবং কূটনৈতিক উদ্যোগই সবচেয়ে কার্যকর পথ।

একই সঙ্গে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছে ইসলামাবাদ।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ভারতে ফের করোনার সংক্রমণ, মৃত্যু ২
ফাইল ছবি
পারমাণবিক বোমার চেয়েও গুরুত্বপূর্ণ হরমুজ: ইরান
ছবি: সংগৃহীত
গোমূত্র পান করাতে বাধ্য, সাবেক এমপির বিরুদ্ধে মামলা