• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বন্যার্তদের পাশে মানবিক বিমানবাহিনী

নিজস্ব প্রতিবেদক    ১৩ জুলাই ২০২৬, ১০:২১ পি.এম.
বন্যার্তদের পাশে মানবিক বিমানবাহিনী
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির কারণে জনজীবনে ব্যাপক দুর্ভোগের সৃষ্টি হয়েছে। বিশেষ করে চট্টগ্রামের দক্ষিণাঞ্চল ও সিলেটের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় লাখ লাখ মানুষ মানবেতর জীবনযাপন করছেন। এমন পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ বিমানবাহিনী।

সোমবার (১৩ জুলাই) বিমানবাহিনীর পক্ষ থেকে চট্টগ্রামের সাতকানিয়া এবং মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যাকবলিত এলাকার মানুষের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি ওষুধ বিতরণ করা হয়েছে।

বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের দিকনির্দেশনায় সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক থেকে একটি দল চট্টগ্রামের সাতকানিয়ার তিনটি দুর্গম স্থানে ত্রাণসামগ্রী বিতরণ করে। ত্রাণ বিতরণের সময় সেখানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ  প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

একই দিনে বিমানবাহিনী স্টেশন শমশেরনগর থেকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জের বন্যাকবলিত পরিবারগুলোর পাশে দাঁড়ায় বিমানবাহিনী। সেখানকার উপদ্রুত এলাকায় বিমানবাহিনীর সদস্যরা শুকনো ও রান্না করা খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি এবং প্রয়োজনীয় জরুরি ওষুধ বিতরণ করেন।

বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। যেকোনো জরুরি পরিস্থিতি ও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ রেসকিউ টিম এবং হেলিকপ্টারসমূহ সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। এর পাশাপাশি বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিমানবাহিনীর ‘ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল’ ইতিমধ্যেই সক্রিয় করা হয়েছে।

দেশের জনগণের জানমাল রক্ষা এবং যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিমানবাহিনী অতীতের ন্যায় ভবিষ্যতেও সর্বোচ্চ আন্তরিকতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাবে বলেও জানিয়েছে বিমানবাহিনী।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম
সংসদে নৌমন্ত্রী ‘লালদিয়াচর টার্মিনালের চুক্তি বাতিলের পরিকল্পনা নেই’
ছবি: সংগৃহীত
সংরক্ষিত এমপিদের এলাকা পুরো বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ চালু