• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বাংলাদেশের নাম শুনে মার্তিনেস বললেন, ‘আমি বাংলাদেশকে ভালোবাসি’

নিজস্ব প্রতিবেদক    ২৮ জুন ২০২৬, ০৩:৫৮ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের সমর্থনের কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কাতার বিশ্বকাপ থেকেই দুই দেশের মানুষের মধ্যে এক ধরনের আন্তরিক সম্পর্ক তৈরি হয়েছে। সেই ভালোবাসার কথা আবারও মনে করিয়ে দিলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।

জর্ডানের বিপক্ষে ৩-১ গোলের জয়ে নিজেদের গ্রুপপর্ব শেষ করেছে আর্জেন্টিনা। ডালাসের মাঠে ম্যাচ শেষে খেলোয়াড়েরা যখন মাঠ ছাড়ছিলেন, তখন এক প্রতিবেদক পেছন থেকে ‘বাংলাদেশ’ বলে ডাক দেন। দেশের নাম শুনেই থেমে ফিরে তাকান মার্তিনেস।

এরপর বাংলাদেশের মানুষের উদ্দেশে নিজের ভালোবাসার কথা জানান এই বিশ্বকাপজয়ী গোলরক্ষক। তিনি বলেন, ‘ওহ, বাংলাদেশ। আমি বাংলাদেশকে পছন্দ করি।’

এরপর বাংলাদেশের সমর্থকদের জন্য কিছু বলতে অনুরোধ করা হলে মার্তিনেস বলেন, ‘আমি বাংলাদেশের সমর্থকদের অনেক ভালোবাসি। আমি সেখানে গিয়েছিলাম। সত্যিই দেশটাকে ভালোবাসি।’

প্রতিবেদক তখন বলেন, বাংলাদেশের মানুষ আবারও আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালে দেখতে চায়। জবাবে মার্তিনেস বলেন, ‘আমি জানি তারা আমাদের কাছ থেকে কী আশা করে। আমি বাংলাদেশের সমর্থকদের ভালোবাসি। তারা যেভাবে আর্জেন্টিনাকে সমর্থন করে, সেটা সত্যিই দারুণ। বাংলাদেশের সবার জন্য আমার ভালোবাসা।’

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ
ছবি: সংগৃহীত
ক্রোয়েশিয়ার কাছে হার, তবু বিশ্বকাপে টিকে গেল ঘানা
ছবি: সংগৃহীত
রেকর্ডগড়া রাতেই গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড