• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ভিটামিন 'এ প্লাস' ক্যাম্পেইন সফল করতে সহযোগিতা চাইলেন হাবিবুর রশিদ

নিজস্ব প্রতিবেদক    ২৮ জুন ২০২৬, ০১:৫৮ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফল করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও এবং অভিভাবকদের সম্মিলিত সহযোগিতার আহ্বান জানিয়েছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

রোববার (২৮ জুন) বাসাবোর সূর্যের হাসি ক্লিনিকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

হাবিবুর রশিদ হাবিব বলেন, সূর্যের হাসি প্রতিষ্ঠানের সেবায় এলাকার মানুষ উপকৃত হচ্ছেন। প্রতিষ্ঠানের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের মতো গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত হতে পেরে তিনি গর্বিত।

তিনি বলেন, সরকার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চায়। এ কর্মসূচি বাস্তবায়নে সরকার, এনজিও ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকা গুরুত্বপূর্ণ। এ কাজে সম্পৃক্ত সবাইকে সরকার ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে সব সময় পাশে থাকার আশ্বাস দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ভিটামিন এ প্লাস একটি শিশুর দৃষ্টিশক্তি প্রখর করতে, অপুষ্টিজনিত সমস্যা কমাতে এবং রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সহায়তা করে। তাই অভিভাবকদের সচেতন হওয়া উচিত। ভবিষ্যৎ প্রজন্মকে উপযোগী হিসেবে গড়ে তুলতে হলে শিশুদের সুস্থ ও সবল হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সূর্যের হাসি ক্লিনিক ও সিটি করপোরেশনের স্বাস্থ্যকেন্দ্রে গিয়েই শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো উচিত। অন্য কোথাও এ কাজ করতে গেলে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে।

হাবিবুর রশিদ হাবিব বলেন, সরকার এ বছর স্বাস্থ্য ও শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। জনগণের জবাবদিহির মধ্য থেকে জনসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। তিনি বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, ‘আমরা চাই আমাদের  প্রধানমন্ত্রী  তারেক রহমান যে বাংলাদেশ গড়তে চান, যে বাংলাদেশ হবে আপনার, আমার, সকলের এবং সেই বাংলাদেশের আমরা আমাদের অধিকারটুকু পাব, আমাদের স্বাস্থ্যসেবাটুকু নিশ্চিত হবে, আমি অসুস্থ হলে আমার চিকিৎসাসেবাটুকু পাব—সেই বাংলাদেশ আমরা গড়তে চাই।’

ঢাকা-৯ আসনের জনগণের উদ্দেশে তিনি বলেন, তিনি নিজেকে শুধু প্রতিনিধি নয়, একজন সেবক হিসেবে মনে করেন। জনগণের সহযোগিতায় ঢাকা-৯-কে গড়ে তুলতে এবং নিজের সামর্থ্যের মধ্যে মানুষের পাশে থাকতে চান তিনি।

অনুষ্ঠানের আমন্ত্রণের জন্য সূর্যের হাসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান হাবিবুর রশিদ হাবিব। এ সময় সূর্যের হাসির সিইও ও ম্যানেজিং ডিরেক্টর লায়লা পারভীন এবং সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
চেক রিপাবলিক-স্লোভাকিয়া সফরে গেলেন সেনাপ্রধান
ছবি: সংগৃহীত
বাজেটে ঘাটতি হওয়ার সুযোগ রাখা হয়নি : রবিউল আলম
কলেজ ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে নবনির্মিত জামে মসজিদের উদ্বোধন করেন ইশরাক। ছবি: ভিওডি বাংলা
কবি নজরুল কলেজের জামে মসজিদ উদ্বোধন করলেন ইশরাক