• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬শ’ কেজি আম পাঠাল সরকার

নিজস্ব প্রতিবেদক    ১ জুলাই ২০২৬, ০৩:১২ পি.এম.
আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য পাঠানো আমের চালান। ছবি: সংগৃহীত
আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য পাঠানো আমের চালান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ৬০০ কেজি আম পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এসব আম ভারতের আগরতলায় পৌঁছে দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মোট ১২০টি কার্টনে আম পাঠানো হয়েছে। প্রতিটি কার্টনে ছিল ৫ কেজি করে আম। উপহারের তালিকায় রাখা হয়েছে বাংলাদেশের জনপ্রিয় আম্রপালি ও হাঁড়িভাঙ্গা জাতের আম।

বন্দর ও কাস্টমস সূত্রে জানা গেছে, দুপুরের দিকে একটি পিকআপ ভ্যানে করে আমগুলো আখাউড়া স্থলবন্দরে আনা হয়। পরে প্রয়োজনীয় কাস্টমস প্রক্রিয়া সম্পন্ন করে সেগুলো ভারতে পাঠানো হয়। পুরো কার্যক্রম তত্ত্বাবধান করে ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং প্রতিষ্ঠান শোয়েব ট্রেড ইন্টারন্যাশনাল।

জানা গেছে, আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনের মাধ্যমে এসব আম ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্যের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া হবে।

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
তিন উপজেলা ও এক থানার অনুমোদন
ছবি: সংগৃহীত
৫শ’ স্বাস্থ্য কমপ্লেক্সে মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য
প্রধানমন্ত্রী। ছবি: ভিওডি বাংলা
পূর্বাচল পুরোপুরি ঢাকা জেলায়, নিকারের অনুমোদন