• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর: আইসিটি মন্ত্রী এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

দল থেকে বহিষ্কার হলে এমপি পদও শূন্য হতে পারে: নির্বাচন কমিশনার

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২২ জুলাই ২০২৬, ০৭:২২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দলীয় সিদ্ধান্তে কোনো সংসদ সদস্য বহিষ্কৃত হলে তার সংসদ সদস্য পদও শূন্য হতে পারে বলে মত দিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তবে এ বিষয়ে এখনো নির্বাচন কমিশনের (ইসি) কাছে আনুষ্ঠানিক কোনো চিঠি বা নথি পৌঁছেনি বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (২২ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

জাতীয় সংসদ নির্বাচনের পর দলীয় মনোনয়নে নির্বাচিত কোনো সংসদ সদস্যকে দল থেকে বহিষ্কার করা হলে তার সংসদ সদস্য পদ বহাল থাকবে কি না এবং সংশ্লিষ্ট আসন শূন্য ঘোষণা করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আনোয়ারুল ইসলাম সরকার বলেন, দলীয় মনোনয়নে নির্বাচিত জনপ্রতিনিধিদের আইনগত ভিত্তি মূলত রাজনৈতিক দলের ওপর নির্ভরশীল। ফলে কোনো দল আনুষ্ঠানিকভাবে একজন সদস্যকে বহিষ্কার করে তার মনোনয়ন প্রত্যাহার বা বাতিল করলে সংশ্লিষ্ট আসন শূন্য হওয়াই স্বাভাবিক আইনগত প্রক্রিয়া।

তবে তিনি স্পষ্ট করেন, এ বিষয়ে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে দলীয় বহিষ্কারসংক্রান্ত কোনো আনুষ্ঠানিক নথি বা চিঠি জমা পড়েনি। তাই কমিশনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়া হয়নি।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: পিএমও
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিজিএমইএর প্রতিনিধিদলের
ছবি: সংগৃহীত
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ: মির্জা ফখরুল
ফাইল ছবি
মেট্রোরেলের সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ, কর্মচারীর বিরুদ্ধে মামলা