• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দুই আলোচিত অভিযানে পুরস্কৃত ডিএনসির গোয়েন্দা কর্মকর্তা মেহেদী হাসান

নিজস্ব প্রতিবেদক    ২৭ জুন ২০২৬, ০১:০৮ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশে প্রথমবারের মতো নতুন ধরনের সিনথেটিক মাদক এমডিএমবি (MDMB) উদ্ধার এবং আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের কাছ থেকে ৬ কেজি ৩০০ গ্রাম কেটামিন জব্দের মতো দুটি আলোচিত অভিযানে নেতৃত্ব দেওয়ার স্বীকৃতি হিসেবে পুরস্কৃত হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসান।

শুক্রবার (২৬ জুন) আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই পুরস্কার তুলে দেন। নতুন ধরনের মাদকদ্রব্য উদ্ধার ক্যাটাগরিতে মেহেদী হাসান এই পুরস্কার লাভ করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১০ ডিসেম্বর মো. মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে মালয়েশিয়া থেকে দেশে আসা নতুন ধরনের মাদক এমডিএমবি-এর একটি চালান জব্দ করা হয়। একই সঙ্গে চক্রের মূল হোতাসহ সংশ্লিষ্ট সদস্যদের গ্রেপ্তার করা হয়। অধিদপ্তরের দাবি, এটিই ছিল দেশে প্রথমবারের মতো এমডিএমবি উদ্ধারের ঘটনা।

এ ছাড়া ২০২৬ সালের ২৫ মার্চ তার নেতৃত্বে ঢাকা উত্তরায় পরিচালিত আরেকটি অভিযানে আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের একটি আধুনিক ল্যাবের সন্ধান মেলে। ওই অভিযানে ৬ কেজি ৩০০ গ্রাম কেটামিন জব্দ করা হয় এবং তিন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিপ্টোকারেন্সিভিত্তিক মাদক পাচার নেটওয়ার্কের তথ্যও উদ্ঘাটন করা হয়।

অধিদপ্তর সূত্র জানায়, নতুন ধরনের মাদক উদ্ধার, আন্তর্জাতিক মাদক পাচার চক্র ভেঙে দেওয়া এবং উচ্চ ঝুঁকিপূর্ণ এসব অভিযানে সফল নেতৃত্ব দেওয়ার স্বীকৃতি হিসেবে মো. মেহেদী হাসানকে পুরস্কৃত করা হয়েছে।

এ ধরনের অভিযানের মাধ্যমে সংঘবদ্ধ মাদক চক্রের বিরুদ্ধে অধিদপ্তরের সক্ষমতা আরও শক্তিশালী হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল
সংসদ অধিবেশন মুলতবি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: স্থানীয় সরকারমন্ত্রী
তারেক রহমান-শি জিনপিং সাক্ষাৎ
চীন সবসময় বাংলাদেশের পাশে থাকবে: শি জিনপিং