ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনকে ডিএসসিসি প্রশাসকের অভিনন্দন
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
শুক্রবার (২৪ জুলাই) এক বার্তায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান তিনি।
অভিনন্দন বার্তায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন ডিএসসিসি প্রশাসক।
নতুন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির নেতৃত্বে দেশের রাষ্ট্রীয় এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা আরও সুদৃঢ় ও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শুক্রবার সংবিধানের ৫০ (৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদের স্পিকারের নিকট পদত্যাগপত্র প্রেরণ করেন। পরবর্তীতে ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন।
ভিওডি বাংলা/এফএ









মন্তব্য