• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
জাতীয় অধ্যাপক হলেন শিক্ষাবিদ মাহবুব উল্লাহ ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি সুন্দর বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০০ শালিক হত্যায় চারজনের বিরুদ্ধে মামলা স্বাধীন গণমাধ্যমের নীতিমালায় সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন মিশন, লিগ মাতাবেন সাকিব শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক যুদ্ধ শেষের সিদ্ধান্ত তেহরানের হাতে, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা নতুন কুঁড়ি স্পোর্টস, বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ, তদন্ত সংস্থায় যাচ্ছে ট্রাইব্যুনালের নথি

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৭ জুলাই ২০২৬, ০৫:৩৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা এবং অন্যান্য অভিযোগের প্রেক্ষিতে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা অভিযোগ তদন্ত সংস্থায় পাঠানো হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার এস এম মইনুল করিম।
 
সোমবার (২৭ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান, ট্রাইব্যুনালে দুই সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। নির্ধারিত প্রক্রিয়া অনুসারে অভিযোগগুলো তদন্ত সংস্থার কাছে পাঠানো হবে। এরপর তদন্ত সংস্থা অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
 
প্রসিকিউটর বলেন, অভিযোগ তদন্তের দায়িত্ব তদন্ত সংস্থার। তদন্ত শেষে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
 
আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির দাবি করেন, দেশের অন্যতম বৃহৎ বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নিয়ন্ত্রণ গ্রহণের ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে এবং এ বিষয়ে তার দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
 
আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির দাবি করেন, হাইকোর্টে দাখিল করা একটি তদন্ত প্রতিবেদনে জেএমসি বিল্ডার্সের মাধ্যমে ইসলামী ব্যাংকের শেয়ার নিয়ন্ত্রণ গ্রহণ এবং এস আলম গ্রুপের স্বার্থ রক্ষায় সাবেক রাষ্ট্রপতির ভূমিকার অভিযোগ উঠে এসেছে। তিনি আরও বলেন, প্রচলিত আইন অনুযায়ী এ ধরনের অভিযোগের ক্ষেত্রে প্রয়োজনীয় তদন্ত ও বিচারিক প্রক্রিয়া অনুসরণ করা উচিত।
 
এ বিষয়ে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কিংবা তাঁদের আইনজীবীদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
 
ভিওডি বাংলা/আরকেএইচ/এমএস 
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বৈশ্বিক র‍্যাংকিংয়ে আরও পিছিয়েছে বাংলাদেশি পাসপোর্ট
ছবি: সংগৃহীত
৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
ফাইল ছবি
লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল, মানতে হবে ৩ শর্ত