• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

চট্টগ্রামে বন্যাদুর্গতদের চিকিৎসাসেবা ও ত্রাণ দিল কেন্দ্রীয় ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক    ১২ জুলাই ২০২৬, ০৮:১৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নে বন্যাদুর্গত প্রায় এক হাজার মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে কেন্দ্রীয় ছাত্রদলের একটি বিশেষায়িত মেডিকেল টিম। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ৫০টি পরিবারের জন্য ১০ দিনের খাবারের ব্যবস্থা করা হয়েছে।

রোববার (১২ জুলাই) কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ও মেডিকেল টিমের প্রধান সমন্বয়ক ডা. তৌহিদুর রহমান আউয়ালের নেতৃত্বে কাথারিয়া উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. তৌহিদুর রহমান আউয়াল বলেন, ‘বিএনপির রাজনীতিই হচ্ছে জনগণের জন্য। বন্যার সঙ্গে সঙ্গেই ২ কোটি ১৫ লাখ টাকা নগদ অর্থ ও ৩ হাজার ৪৫০ টন চালের ব্যবস্থা করে দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রায় এক হাজার আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। উদ্ধার কাজও চলছে তড়িৎগতিতে। বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার জন্য ঢাকা থেকে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ কাথারিয়া ইউনিয়নের কাথারিয়া উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রায় ১০ হাজার খাবার স্যালাইন ও বন্যাবাহিত রোগের ওষুধ বিনামূল্যে বিতরণের জন্য নিয়ে এসেছি। তারপরও দীর্ঘমেয়াদি রোগের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রস্তুত রাখা আছে। ১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেভাবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করেছেন, ঠিক এবারও সফলভাবে জানমাল রক্ষা করবেন  প্রধানমন্ত্রী  তারেক রহমান।’

এ সময় উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদল নেতা ইফতেখার আহমেদ শিহাব, ডা. খোন্দকার সিফাত-উল হক, চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ডা. হাসিবুল হাসিব, সাধারণ সম্পাদক ডা. মো. শাফায়েত হোসেন শিশির, সিনিয়র সভাপতি ডা. ইরফানুর রহমান জিশান, সহসভাপতি ডা. তানভীর আহমেদ শাকিল, ডা. জামান মো. নুরশাদ, শোয়াইব সিফাত, মো. শাহজাদা, আসিফ হাসান নিয়ন, আবু তাসিন সামি, নাদিম সামি, নাজমুল হাসান, দিবাকর রায় দীপ্ত, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি আরাফাতুল ইসলাম মিজবাহ, যশোর মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডা. সালাউদ্দিন স্বপন, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর ও ফরহাদুল ইসলাম এবং ছাত্রদল নেতা সুলতান মাহমুদ ও রাকিবুল ইসলাম রাফিসহ অন্য নেতারা।

ভিওডি বাংলা/এএইচ/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
ধসে পড়তে পারে রোহিঙ্গা শিবিরের ৮০ ভাগ বসতি
ছবি: ভিওডি বাংলা
অফিসে ঢুকে শিক্ষা কর্মকর্তাকে কুপিয়ে জখম, প্রধান শিক্ষক আটক
ছবি: সংগৃহীত
ডোমারে ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪