• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ন্যায়ভিত্তিক অর্থনীতিই বাজেটের লক্ষ্য: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২৯ জুন ২০২৬, ১২:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ ধীরে ধীরে জাতিকে আশার আলো দেখাতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সাধারণ মানুষের জন্য ন্যায়ভিত্তিক অর্থনৈতিক কাঠামো গড়ে তোলাই এবারের বাজেটের মূল লক্ষ্য।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এবারের প্রস্তাবিত বাজেট একটি জীবনবান্ধব বাজেট। সরকারের সদিচ্ছার কারণে অন্যান্য বছরের মতো বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি।

তিনি বলেন, দেশে অর্থনৈতিক সংকট রয়েছে। তবে কার্যকর নীতির মাধ্যমে সরকার এ সংকট সফলভাবে মোকাবিলা করতে চায়।

তারেক রহমান বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় বড় পরিসরের বাজেট প্রণয়ন করা হয়েছে। জনগণ সরকারের ওপর যে আস্থা রেখেছে, তা রক্ষা করা সরকারের পবিত্র দায়িত্ব।

তিনি আরও বলেন, বাজেটের মাধ্যমে নতুন অর্থনৈতিক ভিত্তির ওপর দেশকে দাঁড় করাতে চায় সরকার। অর্থনীতিকে মুষ্টিমেয় মানুষের নিয়ন্ত্রণ থেকে বের করে সাধারণ মানুষের জন্য ন্যায়ভিত্তিক অর্থনৈতিক কাঠামো গড়ে তোলাই এ বাজেটের উদ্দেশ্য।

প্রধানমন্ত্রী বলেন, এবারের বাজেটের লক্ষ্য অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থানের গতি ত্বরান্বিত করা।

তিস্তা ব্যারেজ প্রসঙ্গে তিনি বলেন, সরকার যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক
মুস্তাফা মনোয়ার-জহির উদ্দিন স্বপন। ছবি: ভিওডি বাংলা
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
ছবি: সংগৃহীত
সংসদে মন্ত্রী জাহিদ হোসেন শিশু নির্যাতন রোধে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন হচ্ছে