• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

শিক্ষার উন্নয়নে বিএনপি কাজ করবে: মোস্তফা জামান

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৩ জুলাই ২০২৬, ০৮:৪২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে বিএনপি কাজ করতে চায় বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব হাজী মো. মোস্তফা জামান। একই সঙ্গে তিনি দলের দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে রাজধানীর রায়েরবাজারের ওয়েস্ট ধানমন্ডি ইউসুফ হাই স্কুলে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোস্তফা জামান বলেন, "আমরা শিক্ষার উন্নতি করতে চাই। বিএনপি আপনাদের পাশে রয়েছে, অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে।"

তিনি বলেন, বর্তমানে অনেকেই বিএনপির সঙ্গে যুক্ত হচ্ছেন। তবে আন্দোলন-সংগ্রামে দীর্ঘদিন ধরে ভূমিকা রাখা ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা প্রয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও মোহাম্মদপুর থানা ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাসুম খান রাজেশ।

এ সময় আরও বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মোহাম্মদ ইউসুফ, মহানগর উত্তর বিএনপির সদস্য নাসির উদ্দীন, এম এস আহমাদ আলী এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মইনুল ইসলাম।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’
ছবি: সংগৃহীত
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ: মির্জা ফখরুল
গাজী মো. নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার করল জামায়াত