বন্যা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

দেশের বন্যা পরিস্থিতি, দলীয় কার্যক্রমের গতি বৃদ্ধি এবং চলমান রাজনৈতিক বাস্তবতা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।
শনিবার (১১ জুলাই) রাত ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শুরু হয়।
২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর এটি দলটির জাতীয় স্থায়ী কমিটির তৃতীয় সভা। এর আগে চলতি বছরের ৪ এপ্রিল ও ১৭ মে একই ফোরামের আরও দুটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, গয়েশ্বর চন্দ্র রায় এবং আমির খসরু মাহমুদ চৌধুরী।
দলীয় সূত্র জানিয়েছে, বৈঠকে দেশের বর্তমান বন্যা পরিস্থিতি মোকাবিলার করণীয়, সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদার করার পরিকল্পনা এবং সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
ভিওডি বাংলা/এএইচ/এমএস








মন্তব্য