• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মালয়েশিয়া ও চীন সফরে ইতিবাচক সাড়া পেয়েছে বাংলাদেশ: মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক    ২৬ জুন ২০২৬, ১১:৪২ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, সফরের প্রতিটি পর্যায়ে বাংলাদেশ উল্লেখযোগ্য কূটনৈতিক সম্মান ও ইতিবাচক সাড়া পেয়েছে। তিনি দাবি করেন, এই সফরে দুই দেশের সঙ্গে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

তিনি জানান, সফরের প্রথম পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও রাজার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এরপর চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশ নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।

সফরের শেষ পর্যায়ে চীনের রাজধানীতে দেশটির প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের আমন্ত্রণে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন তিনি। সেখানে বাংলাদেশ-চীন সম্পর্ককে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার বিষয়ে আলোচনা হয় বলে জানান মাহদী আমিন।

তিনি বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব, বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও গণমাধ্যমসহ জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিভিন্ন বিষয় বৈঠকে গুরুত্ব পেয়েছে।

মাহদী আমিন আরও বলেন, মালয়েশিয়া ও চীনের শীর্ষ নেতৃত্ব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভূমিকার প্রশংসা করেছেন এবং বাংলাদেশের বর্তমান নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথমে প্রতিনিধি দলসহ এবং পরে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, চীনের পক্ষ থেকে ভবিষ্যতেও বাংলাদেশের পাশে থাকার এবং সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়েছে।

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, বিষয়টি শুধু বাংলাদেশের নয়, মালয়েশিয়ার অভ্যন্তরীণ নীতিমালার সঙ্গে সম্পর্কিত। তবে দেশটির সরকার বাজার খুললে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে তিনি জানান।

প্রধানমন্ত্রী সফর-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন কি না—এমন প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। পরে আলোচনা করে প্রেস টিম বিষয়টি জানাবে।
করিডোর প্রস্তাব

সম্ভাব্য আঞ্চলিক করিডোর প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ বাণিজ্য সম্প্রসারণ ও শিল্পায়নের স্বার্থে বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে। তবে এটি এখনো পরিকল্পনা পর্যায়ে রয়েছে এবং ভবিষ্যতে সম্ভাব্যতা যাচাই ও বিস্তারিত আলোচনা করা।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল
সংসদ অধিবেশন মুলতবি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: স্থানীয় সরকারমন্ত্রী
তারেক রহমান-শি জিনপিং সাক্ষাৎ
চীন সবসময় বাংলাদেশের পাশে থাকবে: শি জিনপিং