• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বেবিবাম্প প্রকাশ্যে, বিয়ে ও মা হওয়ার সুখবর দিলেন মৌসুমী হামিদ

বিনোদন প্রতিবেদক    ৪ জুলাই ২০২৬, ১০:৪০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

কয়েক মাস আগেই সাবেক স্বামী আবু সাইয়িদ রানার সঙ্গে বিচ্ছেদের কথা জানিয়েছিলেন অভিনেত্রী মৌসুমী হামিদ। সেই ঘোষণার তিন মাসের মাথায় এবার একসঙ্গে দুটি সুখবর দিলেন তিনি। নতুন করে বিয়ের পাশাপাশি মা হতে চলেছেন বলেও জানিয়েছেন এই অভিনেত্রী।

‎শুক্রবার (৪ জুলাই) ওটিটি প্ল্যাটফর্ম চরকি আয়োজিত এক অনুষ্ঠানে হাজির হন মৌসুমী হামিদ। সেখানেই প্রথমবারের মতো প্রকাশ্যে আসে তার বেবিবাম্প। এ সময় তার পাশে ছিলেন স্বামী আবদুল ওয়াদুদ সজীব।

অনুষ্ঠানেই মৌসুমী জানান, সবাইকে একসঙ্গে চমকে দেওয়ার জন্যই এতদিন বিষয়টি গোপন রেখেছিলেন। একই মঞ্চে নিজের বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করেন তিনি। জীবনের নতুন অধ্যায়ের জন্য সবার কাছে দোয়া চান এই অভিনেত্রী।

মৌসুমী জানান, আবদুল ওয়াদুদ সজীবের সঙ্গে তার বিয়ে বেশ কিছুদিন আগেই হয়েছে। তাদের পরিচয় প্রায় ১৪ বছরের। এ বিষয়ে তিনি বলেন, “আমরা দীর্ঘ ১৪ বছরের পুরোনো বেস্ট ফ্রেন্ড। আমাদের মধ্যে অনেক বিষয়ে মিল ছিল। সে কারণেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম।”

প্রসঙ্গত, গত মার্চ মাসের শেষ দিকে আবু সাইয়িদ রানার সঙ্গে বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে আনেন মৌসুমী হামিদ। এরপর থেকেই তার মা হওয়ার গুঞ্জন শোবিজ অঙ্গনে শোনা যাচ্ছিল। অবশেষে নিজেই প্রকাশ্যে এসে বিয়ে ও মা হওয়ার সুখবর জানিয়ে সেই গুঞ্জনের অবসান ঘটালেন অভিনেত্রী।

‎ভিওডি বাংলা/শাহাদাত হাওলাদার/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএফডিসিতে অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে শিল্পীরা। ছবি: সংগৃহীত
চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নেতৃত্বে শিবা সানু ও জয় চৌধুরী
তৃতীয় বিয়েতে দুই প্রাক্তন স্ত্রীকে দাওয়াত দিয়েছেন আমির খান
আমির খানের তৃতীয় বিয়ে, দাওয়াত পেয়েছেন দুই প্রাক্তন স্ত্রী
ছবি: সংগৃহীত
হুইলচেয়ারে পরীমণি, ভক্তদের মনে উদ্বেগ