• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আওয়ামী লীগকে যেকোনো মূল্যে প্রতিরোধ করতে হবে: ফাহিম ফারুকী

নিজস্ব প্রতিবেদক    ১২ জুলাই ২০২৬, ১০:২২ পি.এম.
আওয়ামী লীগকে যেকোনো মূল্যে প্রতিরোধ করতে হবে: ফাহিম ফারুকী
ছবি: ভিওডি বাংলা

যেকোনো মূল্যে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে হবে বলে মন্তব্য করেছেন মঞ্চ-২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী।

রোববার (১২ জুলাই) বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যানটিন প্রাঙ্গণে  মঞ্চ-২৪ আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে ফাহিম ফারুকী বলেন, যেকোনো মূল্যে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে হবে। পৃথিবীর সকল শক্তি এক হয়ে আমরা আওয়ামী লীগকে প্রতিরোধ করব। ভবিষ্যতে যেন দেশের মানুষ আর জুলুম-নির্যাতনের শিকার না হয়, সেজন্যই আমরা বিচারের দাবি জানাচ্ছি।

তিনি বলেন, যেকোনো মূল্যে হাসিনার ফাঁসির রায় কার্যকর করতে হবে। পাশাপাশি আওয়ামী লীগের যত এলিমেন্ট এখন পর্যন্ত এই সরকারে রয়েছে, তাদেরকে বিলুপ্ত করতে হবে।

তিনি আরও বলেন, আওয়ামী ফ্যাসিবাদ অত্যন্ত ভয়ঙ্কর। যারা আওয়ামী লীগকে সুযোগ দিয়েছে, তাদের অনেককেই একসময় আওয়ামী লীগ ধ্বংস করেছে। তাই আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের আপস বা সহযোগিতার সুযোগ নেই।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শক্তিকে বিচারের মুখোমুখি করতে হবে। তাদের প্রতি কোনো ধরনের ছাড় দিলে জনগণ তা মেনে নেবে না।

তিনি আরও বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের আওতায় আনতে হবে। সরকার সহযোগিতা করলে দেশের মানুষ প্রতীকীভাবে এর প্রতিবাদ ও বিচার দাবির কর্মসূচি পালন করবে।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে ফাহিম ফারুকী বলেন, তারেক রহমান জুলাই মাসে এমন কর্মসূচি গ্রহণ করুন, যার মাধ্যমে দলের জনভিত্তি আরও শক্তিশালী হবে এবং জুলাইয়ের চেতনাকে ধারণ করা যাবে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী ঘরানার সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে আর অনুদান দেওয়া উচিত নয়। এসব প্রতিষ্ঠানের অর্থায়ন বন্ধ করতে হবে। জুলাই আন্দোলনের সাংস্কৃতিক চেতনাকে খাটো করা যাবে না।

তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন সরকারি অনুষ্ঠানে জুলাই আন্দোলনের বিরোধী হিসেবে পরিচিত ব্যক্তিদের সম্পৃক্ত করা হচ্ছে, অথচ জুলাই আন্দোলনের পক্ষের শক্তিগুলোকে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না।

ফাহিম ফারুকী বলেন, জুলাইবিরোধী শক্তিগুলোকে প্রমোট করবেন না। তারা অতীতে বিএনপি, বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছে।

তিনি আরও দাবি করেন, সরকার যদি আওয়ামীপন্থী সাংস্কৃতিক সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তাহলে ভবিষ্যতে তারা আবারও শাহবাগকেন্দ্রিক আন্দোলনের মতো পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানে এখনো আওয়ামী লীগের প্রভাব রয়েছে। এসব ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে একই ধরনের রাজনৈতিক সংকট আবারও সৃষ্টি হতে পারে।

ভিওডি বাংলা/এমআই/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
বিএনপি নেতা পাভেলের এনজিওগ্রাম সম্পন্ন, যা জানা গেল
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভা
সরকারের অগ্রাধিকার প্রকল্পের অগ্রগতিতে সন্তুষ্ট বিএনপি
ছবি: ভিওডি বাংলা
জলাবদ্ধতায় বিএনপি কার্যালয়ে রিকশায় পারাপার