• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর: আইসিটি মন্ত্রী এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

রাজধানীতে যুবকের বিরুদ্ধে তরুণকে হত্যার অভিযোগ

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২১ জুলাই ২০২৬, ০৫:৫৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকার খানবাড়ির মোড়ে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ করেছে নিহতের পরিবার|
সোমবার (২০) জুলাই সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকান্ডটি ঘটে| নিহত যুবকের নাম রিফাত মৃধা (১৮)| তিনি রায়েরবাগ এলাকায় একটি কার্টন ˆতৈরির কারখানায় কাজ করতেন|
রিফাত পরিবারের সাথে রায়েরবাগ এলাকার খানবাড়ির মোড়ে একটি ভাড়া বাসায় থাকতেন| তিন ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন পঞ্চম| নিহত রিফাতের গ্রামের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলার চানপুরা গ্রামে|
নিহত তরুনের বাবা হাসেম মৃধা জানান, ‘সন্ধ্যায় রিফাত বাসার সামনে রাস্তায় বসে ছিল| এমন সময় প্রতিবেশী যুবক শাকিল তার উদ্দেশে বলে, এখানে বসে কী করছিস, গাঁজা খাবি নাকি? জবাবে রিফাত বলে, আমি গাঁজা খাই না| এ কথা বলার পর শাকিল তাকে গালিগালাজ ও মারধর করে|’
পরে বিষয়টি মিটে গেলেও কিছুক্ষণ পর শাকিল আবারও এসে রিফাতকে কিল-ঘুষি ও লাথি মারেন| এতে রিফাত অজ্ঞান হয়ে পড়লে হামলাকারী ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান|
নিহতের বাবা আরও বলেন, তিনি ও তাঁর আরেক ছেলে রিয়াজ দ্রুত রিফাতকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান| পরে অবস্থার অবনতি হওয়ায় রাত নয়টার দিকে রিফাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়| 
সেখানে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন বলে জানান ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক| তিনি বলেন, রিফাতের মৃত্যুর বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে| মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে|
নিহত রিফাতের ¯স্বজনেরা জানান, ঘটনার পর অভিযুক্ত শাকিল ও তাঁর পরিবারের সদস্যরা বাসায় তালা দিয়ে এলাকা ছেড়ে চলে গেছেন| 
এই বিষয়ে যাত্রাবাড়ি থানা অফিসার ইনচার্জ মো: রাজুর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে ভিওডি বাংলাকে বলেন, এখনো মামলা হয়নি দাফন-কাফন শেষে মামলা হবে| তবে মামলা হলে অভিযুক্ত আসামীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে|

ভিওডি বাংলা/আর 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভিওডি বাংলার সংবাদ প্রকাশের পর র‍্যাবের সাঁড়াশি অভিযান, আটক ২। ছবি: স্ক্রিনশট
ভিওডি বাংলায় সংবাদ প্রকাশের পর র‍্যাবের সাঁড়াশি অভিযান, আটক ২
ছবি: সংগৃহীত
ধর্ষণের পর হত্যার আসামি দ্বিতীয় দফা রিমাণ্ডে
ছবি: সংগৃহীত
স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড