• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

৩০০ ফুট পাহাড় থেকে পড়ে প্রাণ গেল বন্য মা হাতির

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি    ১২ জুলাই ২০২৬, ০৮:০৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

কক্সবাজারের টেকনাফে প্রায় ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে গুরুতর আহত হওয়া একটি বন্য মা হাতি শেষ পর্যন্ত বাঁচানো গেল না।
 
চিকিৎসা চলাকালীন রোববার (১২ জুলাই) সকাল ১০টার দিকে প্রাণীটির মৃত্যু হয়েছে।
 
এর আগে শনিবার বিকেল ৩টার দিকে টেকনাফ সদর বিটের শিয়াইল্যা ঘোনা এলাকায় পাহাড় থেকে পড়ে গুরুতর আহত হয় হাতিটি। পরে বিষয়টি জানাজানি হলে বন বিভাগসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম শুরু করে।
 
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, প্রায় ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে গুরুতর আহত হওয়া বন্য মা হাতিটি চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ১০টার দিকে ঘটনাস্থলেই মারা যায়।
 
আহত হাতিটির বিষয়টি উচ্চপর্যায়ে নজরে আসার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশনা অনুযায়ী বন বিভাগ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একজন মুখপাত্র।
 
ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ডোমারে ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪
ছবি: সংগৃহীত
টানা ৫ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু
উদ্ধারের আগে সুপ্তধারা ঝর্ণা এলাকায় আটকে পড়া চার শিক্ষার্থী। ছবি: সংগৃহীত
সুপ্তধারা ঝর্ণায় আটকে ছিল ৪ ছাত্র, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার