{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ইরান ভ্রমণে ভারতীয় নাগরিকদের বিশেষ সতর্কতা ডিসেম্বরে চালু হচ্ছে থার্ড টার্মিনাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭ জুলাইয়ের পরীক্ষার তারিখ পরিবর্তন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অ‌ভিনন্দন স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে না: মির্জা ফখরুল যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম নৈশভোজ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে শরিকদের সঙ্গে আলোচনা হবে: মির্জা ফখরুল যেভাবে নির্বাচন ছাড়াই বৃটেনের প্রধানমন্ত্রী বার্নহ্যাম জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

বিশ্বকাপ ফাইনালে জমকালো বিনোদনের নতুন অধ্যায়

স্পোর্টস ডেস্ক    ২০ জুলাই ২০২৬, ০২:৩৯ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে সুপার বোলের আদলে আয়োজন করা হয় হাফটাইম শো। নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে স্পেন ও আর্জেন্টিনার ফাইনালের বিরতিতে অনুষ্ঠিত প্রায় ১১ মিনিটের এই আয়োজন সংগীত, ফুটবল ঐতিহ্য ও বৈশ্বিক বিনোদনের অনন্য সমন্বয়ে দর্শকদের মুগ্ধ করে।

প্রথমার্ধ শেষে পুরো মাঠজুড়ে বিশেষ মঞ্চ তৈরি করা হয়। বিশ্বের মানচিত্রের বিশাল নকশাকে কেন্দ্র করে শুরু হয় বর্ণিল পরিবেশনা।

পারফর্ম করেন শাকিরা

অনুষ্ঠারের সূচনা করেন মার্কিন পপ তারকা ম্যাডোনা। ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও ও রোনালদিনিয়োর চালানো একটি বাগিতে চড়ে তিনি মঞ্চে আসেন। পরে একে একে পরিবেশনা করেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস, কলম্বিয়ার গায়িকা শাকিরা এবং কানাডীয় তারকা জাস্টিন বিবার।

পারফর্ম করছে বিটিএস

হাফটাইম শোতে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কিংবদন্তি পেলেকেও স্মরণ করা হয়। স্টেডিয়ামের বড় পর্দায় তার স্মৃতিচারণমূলক ভিডিও প্রদর্শনের পর একদল শিশু সমবেত কণ্ঠে গান পরিবেশন করে।

অনুষ্ঠানে শিশুদের জনপ্রিয় চরিত্র ‘কারমিট’, ‘মিস পিগি’ এবং ‘সেসেমি স্ট্রিট’-এর চরিত্ররাও অংশ নেয়। পাশাপাশি জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘টেড ল্যাসো’-এর টেড ল্যাসো ও কোচ বিয়ার্ড মঞ্চে উপস্থিত হয়ে দর্শকদের শুভেচ্ছা জানান। পরে জাস্টিন বিবার একক পরিবেশনায় মাতিয়ে তোলেন দর্শকদের।

পারফর্ম করছে জাস্টিন বিবার

বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো এমন হাফটাইম শোকে ফুটবল ও বৈশ্বিক বিনোদনের নতুন সংযোজন হিসেবে দেখছে ফিফা। মাঠের উত্তেজনার পাশাপাশি এই আয়োজনও কোটি দর্শকের অন্যতম আকর্ষণে পরিণত হয়।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সেরা উদীয়মান খেলোয়াড় কুবার্সি
ছবি: সংগৃহীত
ম্যাচ শেষে যে কারণে লাল কার্ড দেখলেন পারেদেস
ছবি: সংগৃহীত
বিশ্বজয়ে রেকর্ড অর্থ স্পেনের, আর্জেন্টিনা কত পেল?