• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

তাবিথ আউয়ালের দুঃখ প্রকাশ

   ১৪ জুন ২০২৫, ০৬:১৯ পি.এম.
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন তাবিথ আউয়াল। ছবি: বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে অনেক অব্যবস্থাপনা লক্ষ্য করা গেছে। বিক্ষুদ্ধ দর্শক গেইট ভেঙে স্টেডিয়ামে প্রবেশ করেছেন। গত ১০ জুন ম্যাচের দিন বেলা দুইটা থেকে স্টেডিয়ামে আসতে শুরু করেন দর্শকরা। ম্যাচ শেষে রাত ৯টায় স্টেডিয়াম থেকে বের হন তারা।

দীর্ঘ ৭ ঘণ্টার মতো প্রচন্ড গরমের মধ্যে স্টেডিয়ামে অবস্থান করলেও পানি, খাবার সংকটসহ নানা অসুবিধার সম্মুখীন হন ফুটবলপ্রেমীরা। এক লিটার পানি ৪০০ টাকা দিয়েও কেনার অভিজ্ঞতা হয়েছে তাদের। তাছাড়া গ্যালারিতে সিটিং ব্যবস্থাপনায়ও গড়বড় হয়েছে। এসব সমস্যার মধ্যে সাংবাদিকদের প্রেসবক্সে প্রবেশ করতে গিয়েও ভোগান্তিতে পড়তে হয়েছে।

প্রেসবক্স ও ভিআইপি গ্যালারিতে প্রবেশের ক্ষেত্রে সাংবাদিকদের সিঁড়ি আর ভিআইপিদের লিফট ব্যবহারের লিখিত নির্দেশনা দেওয়া হয়েছিল। এ বিষয়টি সাংবাদিকরা ভালো ভাবে নেননি। 

শনিবার (১৪ জুন) বাফুফের ডাকা সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন সভাপতি তাবিথ আউয়াল। এজন্য বাফুফে’র পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন তিনি।

তাবিথ আউয়াল বলেন, ‘এটা সম্পূর্ণ ভুল ছিল। আমি বাফুফের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যারা এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। আমরা সবাই একই। কারো সুবিধা নাই। প্রবেশ ও বের হবার জন্য লিফট-সিঁড়ি সবার জন্য সমান। এ রকম আর হবে না।’

সিঙ্গাপুর ম্যাচে নিরাপত্তার ব্যবস্থা কঠোর থাকা কারণে নানা সমস্যা হয়েছে জানান বাফুফে সভাপতি। তাছাড়া যেসব অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে, তা ভবিষ্যতে আর যাতে না হয়, সে ব্যাপারে আরো সতর্ক থাকবে বাফুফে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার