• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে বাংলাদেশিদের ফেরানোর প্রস্তুতি লারিজানির মৃত্যুর প্রতিশোধে তেলআবিবে আইআরজিসির বড় হামলা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেই যানজট ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর রকেট হামলা ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন শীর্ষ কর্মকর্তার পদত্যাগ ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক হরমুজ প্রণালিতে অভিযানে কখনোই অংশ নেবে না ফ্রান্স: ম্যাক্রোঁ ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল: বদিউল আলম জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার ব্যাংক খোলা

পর্যটকের মৃত্যু

ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন গ্রেপ্তার

   ১৪ জুন ২০২৫, ০৫:৫২ পি.এম.

বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের আলীকদমে পর্যটকের মৃত্যুর ঘটনায় ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন বর্ষা ইসলাম বৃষ্টিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ জুন) সকালে দায়িত্বে অবহেলার অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে।অভিযুক্ত বর্ষা ইসলাম বৃষ্টি (৩২) যশোরের বাসিন্দা হলেও বর্তমানে ঢাকায় থাকেন বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১১ জুন) ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন বর্ষার নেতৃত্বে ৩৩ জন পর্যটকের একটি দল আলীকদম যান। এই দলের কো-হোস্ট হিসেবে ছিলেন হাসান নামে একজন এবং স্থানীয় গাইড ছিলেন সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা। তাদের উদ্দেশ্য ছিল আলীকদম উপজেলার ক্রিসতং পাহাড় এবং থানচির লিমান লিবলু ও সাকাহাফং চূড়া জয় করা। পরে পর্যটক দলটি দুই ভাগে ২২ ও ১১ জনের দুটি দলে বিভক্ত হয়। যাত্রাপথে ২২ জনের দলটি তৈন খাল পারাপার হওয়ার সময় ১৯ জন নিরাপদে পার হলেও হরকাবানের স্রোতে কো-হোস্ট হাসানসহ তিন জন তৈন খাল পার হতে পারেননি। ওই তিন জনের একজন হলেন শেখ জুবাইরুল ইসলাম, যার মরদেহ বৃহস্পতিবার ভোরে আলীকদমের কানাই মাঝির ঘাটে পাওয়া যায়। পরে শুক্রবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টায় আলীকদমের তৈন খালের আমতলী ঘাট এলাকা থেকে স্মৃতি আকতারের মরদেহ উদ্ধার করা হলেও হাসানের খোঁজ এখ‌নও পাওয়া যায়নি।

এই ঘটনায় আজ সকালে দায়িত্বহীনতার অভিযোগে স্মৃতি আক্তারের বাবা বাদী হয়ে মামলা দায়ের করলে অভিযুক্ত বর্ষা ইসলামকে গ্রেপ্তার করে আলীকদম থানা পুলিশ।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তি‌নি জানান, দা‌য়িত্বে অবহেলার অভিযোগে স্মৃ‌তির বাবার করা মামলার পরিপ্রেক্ষিতে বর্ষাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেই যানজট
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেই যানজট
চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ
চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ
মধুপুরে কলা বাগান ধ্বংস, দেয়ালচাপায় আহত ২ শিশু
মধুপুরে কলা বাগান ধ্বংস, দেয়ালচাপায় আহত ২ শিশু