• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আমারও ভীষণ ভালো লাগছে, আই ফিল অনার্ড : তারেক রহমান

   ১৩ জুন ২০২৫, ০৫:০৩ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকের শুরুতে উভয়ের মধ্যে কথোপকথনের বিষয়টুকু তুলে ধরা হলো।

মুহাম্মদ ইউনুস: খুব ভালো লাগছে। 

তারেক রহমান : আমার ও ভীষন ভাল লাগছে। আই ফিল অনার্ড 

মুহাম্মদ ইউনুস: আসেন। চলুন বসি।

তারেক রহমান: আপানার শরীর কেমন? ভালো আছেন? 

মুহাম্মদ ইউনুস: এই যাচ্ছে। কেটে যাচ্ছে। 

তারেক রহমান: আম্মা (খালেদা জিয়া) সালাম জানিয়েছেন আপনাকে। 

মুহাম্মদ ইউনূস: উনি (খালেদা জিয়া) অসাধারণ মানুষ। 

মুহাম্মদ ইউনূস: আজকের আবহাওয়াটা বেশ ভালো। দারুন। হোটেল টাও ভাল জায়গায়। 

তারেক রহমান: ব্রিটেনে হাটার জন‍্য খুব ভাল ব‍্যাবস্থা আছে। আমি যেখানটায় থাকি ওখানে পার্কে হাটাহাটি করা যায়।

শুক্রবার যুক্তরাজ্যের লন্ডনের ডরচেস্টার হোটেলে স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় বেলা ২টা) বৈঠকটি শুরু হয়। সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টা) বৈঠক শেষ হয়। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময় বিকাল চারটার দিকে যৌথ বিবৃতি হয়। এতে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, বিএনপির স্থায়ী কমিটির আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং হুমায়ুন কবির।

তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টাও তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক