• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

ভিডিও বার্তায় গোলাম মাওলা রনি

ড. ইউনূসকে বিধ্বস্ত, ক্লান্ত ও অপমানিত বলে মনে হয়েছে

   ১২ জুন ২০২৫, ০২:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

লন্ডন বিমানবন্দরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ব্যাগ টানার মতো তার প্রেসসচিব শফিকুল আলম ছাড়া কেউ ছিলেন না বলে মন্তব্য করেছেন রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি।

বৃহস্পতিবার (১২ জুন) নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে তিনি এ মন্তব্য করেন।

গোলাম মাওলা রনি বলেন, প্রধান উপদেষ্টা যখন লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নামলেন তখন তার ব্যাগ টানার মতো প্রেসসচিব শফিকুল আলম ছাড়া কেউ ছিলেন না। তার ছবি তোলার জন্যও একজন ক্যামেরাম্যান ছিলেন না। তার প্রেসসচিব শফিকুল আলমই তার ছবি তুলছেন, যার ভিডিও আমরা দেখেছি।

তিনি আরো বলেন, লন্ডনে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূস যখন করমর্দন করলেন তখন তাকে বিধ্বস্ত, ক্লান্ত ও অপমানিত বলে আমাদের কাছে মনে হয়েছে।

লন্ডনে ড. ইউনূস যে হোটেলে আছেন, সেই হোটেলের বাইরে তিনি বের হতে পারছেন না বা পারেননি মন্তব্য করেছেন গোলাম মাওলা রনি। ওই হোটেলের সামনে যত বড় বিক্ষোভ হয়েছে তা নিকট অতীতে ইংল্যান্ডে বাঙালিরা করেননি বলেও মন্তব্য করেছেন তিনি।

গোলাম মাওলা রনি আরো বলেন, যে খবর আসছে, ড. ইউনূসকে হোটেলের পেছনের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করানো হয়েছে। বিক্ষোভের কারণে তিনি হোটেলের বাইরে বের হতে পারছেন না। যত মেহমান আসছেন তারা ওই হোটেলের ভেতরই ড. ইউনূসের সঙ্গে দেখা-সাক্ষাৎ করছেন।

ভিওডি বাংলা/ডিআর

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক