• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

খিলক্ষেত থানা আওয়ামী লীগের নেতা খায়ের গ্রেপ্তার

   ১১ জুন ২০২৫, ০৯:৫৯ পি.এম.
খিলক্ষেত থানা আওয়ামী লীগের সহসভাপতি মো. আবুল খায়ের। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক 

রাজধানীর খিলক্ষেত থানা আওয়ামী লীগের সহসভাপতি মো. আবুল খায়েরকে (৭০) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ জুন) মধ্যরাতে খিলক্ষেতের টানপাড়া এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (১১ জুন) বিকেলে ডিএমপির খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) মো. আশিকুর রহমান দেওয়ান এ তথ্য জানিয়েছেন।

আশিকুর রহমান জানান, খিলক্ষেতের টানপাড়া এলাকার নিজ বাসা থেকে গতকাল দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে খিলক্ষেত থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার হওয়া আবুল খায়ের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মৃত আব্দুল আলী মোল্লার ছেলে। বর্তমানে তিনি খিলক্ষেতের টানপাড়া এলাকায় বসবাস করতেন। তিনি খিলক্ষেত থানা আওয়ামী লীগের সহসভাপতি।

আশিকুর রহমান বলেন, গ্রেপ্তার আওয়ামী লীগের সহসভাপতি আবুল খায়েরের বিরুদ্ধে গত ১৯ এপ্রিল একটি হত্যাচেষ্টার অভিযোগে মামলা রয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানোর পরে তিনি কারাগারে রয়েছেন।

পরিদর্শক আশিকুর রহমান বলেন, এ ছাড়া তাঁর বিরুদ্ধে ডিএমপির উত্তরা পূর্ব থানায় হত্যা মামলা, খিলক্ষেত থানায় আরও দুটি হত্যাচেষ্টা মামলা এবং গোপালগঞ্জের মুকসুদপুর থানায় একটি প্রতারণাসহ আরেকটি বাড়িতে চুরির অভিযোগে মামলা রয়েছে।

ওই সব মামলায় তাঁকে শ্যোন অ্যারেস্ট দেখানো হবে বলেও জানিয়েছেন পরিদর্শক আশিকুর রহমান।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ
নারীদের ক্ষমতায়নে নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’
নারীদের ক্ষমতায়নে নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’