• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

পটিয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল চাচা-ভাতিজার

   ১০ জুন ২০২৫, ০২:২৮ পি.এম.
ছবি: সংগৃহীত

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

পটিয়ায় ভাতিজাকে সাঁতার শেখাতে গিয়ে পুকুরে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে।

সোমবার (৯ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার আশিয়া ইউনিয়নে৷ বাথুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার মধ্যম বাথুয়া ৭নং ওয়ার্ডের বজল আহমদের ছেলে মোহাম্মদ নাছির উদ্দিন (৫২) ও তার ভাতিজা মোহাম্মদ আনাস আরিয়ান (১৪)। নাছির চট্টগ্রাম নগরে একটি প্রাইভেট কোম্পানির কর্মকর্তা ও তার ভাতিজা আরিয়ান চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র।

নিহতদের স্বজন মো. শহীদুল ইসলাম ইমন জানান, কোরবানির ঈদ উপলক্ষে গ্রামের বাড়ি আসে আরিয়ানের পরিবার। সোমবার দুপুরে আইরিয়ানের চাচা নাছির ভাতিজাকে সাঁতার শেখানোর চেষ্টা করেন। সাঁতার শেখানোর এক পর্যায়ে হাত থেকে ভাতিজা ছুটে যায়। ভাতিজাকে খুঁজতে গিয়ে চাচাও নিখোঁজ হন। কিছুক্ষণ পর তাদের মরদেহ ভেসে ওঠে।

স্থানীয় ইউপি সদস্য আবুল ফয়েজ দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, চাচা তার ভাতিজাকে সাঁতার শেখাতে গিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

এ বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর সমকালকে বলেন, পুকুরে ডুবে চাচা-ভাতিজার মৃত্যুর ঘটনা তদন্তে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার