• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

চাটমোহরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

   ৯ জুন ২০২৫, ০৬:২৬ পি.এম.
ছবি: সংগৃহীত

পাবনা প্রতিনিধি

পাবনার চাটমোহরে সেবার আলো ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ জুন) উপজেলার কাটেঙ্গা পুরাতন বাজারে  দিনব্যাপী অনুষ্ঠিত এই ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পান হাজারো দুস্থ অসহায় মানুষ।

ফ্রি মেডিকেল ক্যাম্পে দেশের বিভিন্ন হাসপাতালের পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল এসিস্ট্যান্ট টিম চিকিৎসা এবং পরামর্শ প্রদান করেন। 

ডায়াবেটিস ও মেডিসিন, স্ত্রীরোগ প্রসূতি ও বন্ধ্যাত্ব, নাক কান ও গলা, চর্ম যৌন ও মেডিসিন এবং ডেন্টিস্ট বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগীদের চিকিৎসা দেন। এছাড়া ব্লাড গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা এবং গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদান করা হয়। 

হাতের নাগালে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে খুশি সাধারণ মানুষ। যুব সমাজের এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন তারা। আগামীতে এমন ফ্রি মেডিকেল ক্যাম্পের আরো প্রত্যাশা তাদের। 

ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও পরামর্শ দিতে পেরে খুশি চিকিৎসকরাও। ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোঃ আলমগীর হোসেন বলেন, গ্রামের সাধারণ মানুষের কথা ভেবে এমন ফ্রি মেডিকেল ক্যাম্পের নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এখানে সাধারণ মানুষকে চিকিৎসা সেবা ও পরামর্শ দিতে পেরে আমরা খুশি। এমন আয়োজন আরো ছড়িয়ে দেয়া দরকার। যাতে আরো বেশি অসহায় দুঃস্থ মানুষ এমন চিকিৎসা পায়। 

সেবার আলো ফাউন্ডেশন এর সভাপতি সামীনুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সবুজ বলেন, আমাদের সংগঠনটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সেবায় বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন। আমাদের উদ্দেশ্য প্রত্যন্ত এলাকার চিকিৎসা বঞ্চিত মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া। এক হাজারের অধিক মানুষকে আমরা ফ্রি চিকিৎসা ও ওষুধ দিয়েছি। আগামীতে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা করছি। 

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু