• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

বন্দি স্বজনকে ঘরের রান্না খাবার দিতে কারাগারে ভিড়

   ৮ জুন ২০২৫, ১০:২১ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ঈদুল আজহার দ্বিতীয় দিন আজ। পূর্বঘোষিত নিয়ম মেনে ঈদের দ্বিতীয় দিনে পরিবারের রান্না করা খাবার খেতে পারছেন কারাবন্দিরা। রাজধানীর কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে বন্দিদের জন্য স্বজনরা বাড়ি থেকে খাবার রান্না করে নিয়ে আসছেন। সে খাবার তল্লাশি শেষে পৌঁছে দেওয়া হচ্ছে বন্দিদের কাছে।

রোববার (৮ জুন) কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া ও উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জের বন্দিদের জন্য তাদের স্বজনরা বাড়ি থেকে রান্না করা খাবার নিয়ে এলে সেগুলো যথাযথভাবে তল্লাশি করে বন্দিদের দেওয়া হচ্ছে।

এ কাজকে তরান্বিত এবং সহজ করতে কর্তব্যরত কারারক্ষীর পাশাপাশি, আশেপাশের স্কুল ও কলেজের ছেলে-মেয়েদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও জানানো হয়েছে।

এর আগে শনিবার (৭ জুন) ঈদের দিন কারাবন্দিদের সঙ্গে দেখা করতে আসা স্বজনদের মৌসুমি ফল ও রুহ আফজার শরবত দিয়ে আপ্যায়ন করা হয়। 

কারা কর্তৃপক্ষ জানায়, ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে আগত দর্শনার্থীদের মৌসুমি ফল লিচু, শরবতে রুহ আফজা দিয়ে স্বাগত জানানো হয়েছে। এছাড়া শিশুদের জন্য দেওয়া হয়েছে ললিপপ, ক্যান্ডি ও চিপস।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী