• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ড. ইউনূস আমাকে মাস্টারমাইন্ড বলেননি: মাহফুজ আলম ‘বাংলাদেশ’ নামে সড়ক হচ্ছে আর্জেন্টিনায় বাংলাদেশ আগামীতে বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে: শিক্ষামন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: রাষ্ট্রপতি পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: ত্রাণমন্ত্রী চাঁদা না পেয়ে বিউটি পার্লারে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫ রাজধানীর পল্লবীতে হাতেনাতে ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ

স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে অনড় বিএনপি

   ৭ জুন ২০২৫, ১০:১৮ এ.এম.
বিএনপির লোগো

নিজস্ব প্রতিবেদক

আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (৬ জুন) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের এ সময়সীমার কথা জানান তিনি।

প্রধান উপদেষ্টার ভাষণ পর্যালোচনা করতে এদিন রাতেই জাতীয় স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠকে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের দাবিতে অনড় থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক্ষেত্রে প্রধান উপদেষ্টার ঘোষিত নির্বাচনের সময়সীমার ক্ষেত্রে আবহাওয়া সংকট এবং রমজানের মধ্যে নির্বাচনী প্রচারণা ও কার্যক্রম পরিচালনার চ্যালেঞ্জের কথা তুলে ধরেছে বিএনপি। পাশাপাশি কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে অপারগ অন্তর্বর্তী সরকার, সে বিষয়ে প্রধান উপদেষ্টা কোনো সুনির্দিষ্ট কারণ তার ভাষণে উল্লেখ করতে পারেননি বলে মনে করে দলটি।

জনগণের ভোটাধিকার নিশ্চিতে আর ‘অহেতুক’ বিলম্ব না করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের জোরালো দাবি জানিয়েছে বিএনপি। দ্রুত নির্বাচনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে ‘একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীকে’ দায়ী করেছে দলটি।

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএনপি বলেছে, ‘নির্দলীয়-নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার একটি ঐক্যমত প্রতিষ্ঠার কথা বললেও একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয়ে সিংহভাগ রাজনৈতিক দলের মতামত অগ্রাহ্য করে নিজেদের নিরপেক্ষতাকেই যেভাবে প্রশ্নবিদ্ধ করছে, তাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা নিয়ে দেশের জনগণ সঙ্গতভাবেই শঙ্কিত হতে পারে।’

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিকেলে বিএনপি কার্যালয়ের সামনে হারুন অর রশিদের জানাজা
বিকেলে বিএনপি কার্যালয়ের সামনে হারুন অর রশিদের জানাজা
জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চান পার্থ, চটলেন শফিকুর
জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চান পার্থ, চটলেন শফিকুর
আমরা ভারত যাওয়ার স্বপ্ন দেখি না
আমরা ভারত যাওয়ার স্বপ্ন দেখি না