• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

পাঁচ টাকায় কুসুম্বা মসজিদের ছবি পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন

   ৬ জুন ২০২৫, ০৮:১৫ পি.এম.
ছবি: সংগৃহীত

নওগাঁ প্রতিনিধি

পাঁচ টাকার নোটে ঐতিহাসিক কুসুম্বা শাহি মসজিদের ছবি পুনঃস্থাপনের দাবিতে নওগাঁর মান্দায় মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (৬ জুন) জুমার নামাজের পর মসজিদটির প্রধান ফটকের সামনে ‘কুসুম্বা মসজিদের সকল মুসল্লি’র ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন নওগাঁ জেলা জামায়াতের আমির খন্দকার আব্দুর রাকিব, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু ও কুসুম্বা শাহি মসজিদের ইমাম মাওলানা মোস্তফা আল-আমিনসহ আরও অনেকে।

এ সময় বক্তারা বলেন, ‘কুসুম্বা শাহি মসজিদ শুধু একটি স্থাপনা নয়, এটি আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও মুসলিম স্থাপত্যের এক অনন্য নিদর্শন। পাঁচ টাকার নোট থেকে মসজিদটির ছবি অপসারণ করে জনগণের অনুভূতিতে আঘাত করা হয়েছে।’ দ্রুত এটি পুনঃস্থাপন না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

বক্তারা বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, পাঁচ টাকার নোটে কুসুম্বা শাহি মসজিদের ছবি পুনঃস্থাপন না হলে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ বাড়বে, যা সামাজিক অস্থিরতা তৈরি করতে পারে। তারা দ্রুত এই দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

উল্লেখ্য, মোগল স্থাপত্যশৈলীতে নির্মিত কুসুম্বা শাহি মসজিদ নওগাঁ জেলার একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন, যা বহু বছর ধরে বাংলাদেশের নোটে স্থান পেয়েছিল। সম্প্রতি পাঁচ টাকার কাগজের নতুন নোট থেকে মসজিদের ছবি সরিয়ে নেওয়া হয়।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার