• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

টেস্ট দলে ফিরলেন ইবাদত

   ৫ জুন ২০২৫, ১২:১৬ পি.এম.
ছবি: সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক

দীর্ঘ ২ বছরের অপেক্ষার পালা শেষ হলো ইবাদত হোসেনের। সাদা পোশাকে আবারও জাতীয় দলে ফিরেছেন তিনি। তাকে নিয়েই ১৬ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার (৪ জুন) আসন্ন শ্রীলঙ্কার সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করে বিসিবি। ঘোষিত দলের নেতৃত্বে থাকবেন নাজমুল হোসেন শান্ত। সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

সবশেষ ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে খেলেছিলেন ইবাদত। সব ঠিক থাকলে দুই বছর পর দেশের জার্সিতে আবার খেলতে চলেছেন এই পেসার।

সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেই দল থেকে ব্যাটার মাহমুদুল হাসান, পেসার তানজিম হাসান সাকিব ও বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম বাদ পড়েছেন।

ইবাদতের সঙ্গে দলে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটার লিটন দাস ও পেসার নাহিদ রানা। লিটন দাস ছুটিতে ছিলেন, আর নাহিদ রানা প্রথম টেস্ট খেলার পর পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে চলে গিয়েছিলেন।

এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ১৩ জুন শ্রীলঙ্কায় রওনা দেবে শান্তরা। ১৭ জুন শুরু গল টেস্ট আর ২৫ জুন কলম্বোয় দ্বিতীয় টেস্ট। বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ দিয়েই হবে ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের সূচনা। টেস্ট সিরিজের পর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিও খেলবে দুই দল।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার