• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

সংস্কারের নামে হাসিনার মতোই উন্নয়নের ফিরিস্তি দিচ্ছে সরকার: দুদু

   ৪ জুন ২০২৫, ০৩:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
বর্তমান সরকার সংস্কারের নামে শেখ হাসিনার মতোই উন্নয়নের ফিরিস্তি দিচ্ছে এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বুধবার (৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার কাঠেরপুল এলাকায় মহানগর মৎস্যজীবী দলের আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, ফ্যাসিবাদকে দাফন করতে হলে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই। যতদিন পর্যন্ত একটি নির্বাচিত সরকার রাষ্ট্র ক্ষমতায় আসবে না, ততদিন সংকট দূর হবে না। কিন্তু স্বৈরাচার সরকারের পতনের দীর্ঘ ১০ মাস অতিক্রম হলেও দেশে এখনও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়নি।
 
তিনি বলেন, পাশের দেশ ভারত বাংলাদেশের বিরুদ্ধে লাগাতার অপপ্রচার চালাচ্ছে। এসব বন্ধ করতে হলে এবং ফ্যাসিবাদ নির্মূল করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই। অন্তর্বর্তী সরকার যেন ভুল পথে না যায় সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
 
এসময় তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জাতীয় নির্বাচনের তারিখ দ্রুত ঘোষণা করতে হবে এবং নিজেদের ঐক্য বিনষ্ট হবে এমন কোনো পদক্ষেপ বা বক্তব্য থেকে বিরত থাকতে হবে।
 
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম রতন। আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব আব্দুর রহিম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, মহানগর মৎস্যজীবী দলের সদস্য সচিব নাসির উদ্দিন জাহান সাগরসহ স্থানীয় নেতারা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক