• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

ছাত্রদল নেতা পিয়াল হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

   ২ জুন ২০২৫, ০৭:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত

জয়পুরহাট প্রতিনিধি

অবশেষে জয়পুরহাটের চাঞ্চল্যকর ছাত্রদল নেতা পিয়াল হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা (২৭) র‍্যাবের অভিযানে গ্রেপ্তার হয়েছে।

রোববার (২ জুন) গভীর রাতে নোয়াখালীর সুধারাম পৌরসভার পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সোহেল রানা জয়পুরহাট পৌর শহরের আদর্শপাড়া (ইসলামনগর) এলাকার ছামছুদ্দীন মন্ডল চানুর ছেলে।

জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে গত ২৮ মে দুপুরে আসামিরা ছাত্রদল নেতা পিয়ালকে শহরের ইসলামনগর এলাকায় ছুরিকাঘাত করে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পিয়ালের মা ইতি আক্তার বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর ঘটনার অন্যতম হোতা সোহেল রানা গ্রেপ্তার এড়াতে ঢাকা থেকে বাসযোগে নোয়াখালী যাওয়ার সময় রোববার রাত দেড়টার দিকে র‌্যাব-৫ ও ১১ যৌথ অভিযানের মাধ্যমে সুধারাম পুরাতন বাসস্ট্যান্ড এলাকা হতে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার