• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

মিস্টার পাটোয়ারী শিষ্টাচার বহির্ভূত বাক্য বলা বন্ধ করুন: মুন্না

   ২ জুন ২০২৫, ০২:৩৫ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

নাসির উদ্দিন পাটোয়ারীকে সীমা অতিক্রম না করতে হুঁশিয়ারি দিলেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। রোববার (১ জুন) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘মিস্টার পাটোয়ারী শিষ্টাচার বহির্ভূত বাক্য বলা বন্ধ করুন। সীমা অতিক্রম করবেন না।’

শনিবার (৩১ মে) রাতে রাজধানীর গুলশানের সেলিব্রেটি কনভেনশন হলে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর উত্তর আয়োজিত মৌলিক সংস্কার ও আগামীর রাজনীতি শীর্ষক কর্মশালায় যোগ দিয়ে নাম উল্লেখ না করে বিএনপিকে কেন্দ্র করে নানা রকম বিদ্রুপ মন্তব্য করেন নাসির উদ্দিন পাটোয়ারী।

তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে যারা নির্বাচন চাচ্ছে তারা রাষ্ট্রকে অস্থিতিশীল করছে, এই ধরনের হুমকি তরুণরা মেনে নেবে না। ইশরাক হোসেনের ইস্যুতে নির্বাচন কমিশন তাদের দায়িত্ব পালনে ফেল করেছে বলেও মন্তব্য করেন নাসির উদ্দিন পাটোয়ারী।

তিনি আরও বলেন, যারা ক্ষমতার লোভে বেহুঁশ হয়ে আছেন, তাদের হুশে ফেরার আহবান জানাচ্ছি।

তার এসকল বক্তব্যকে কেন্দ্র করেই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারীকে নাম উল্লেখপূর্বক ফেইসবুকের স্ট্যাটাসে শিষ্টাচার বহির্ভূত বাক্য বলা বন্ধ করতে এবং সীমা অতিক্রম করতে না করেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক