• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন

টাকার নতুন ডিজাইন প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক

   ২৯ মে ২০২৫, ০৪:১৪ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ঈদুল আজহা উপলক্ষে নতুন নোট ইস্যু করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১লা জুন থেকে ১,০০০, ৫০ ও ২০ টাকার নতুন ডিজাইনের ব্যাংক নোট বাজারে প্রচলন করা হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন নোটগুলোতে ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ থিমে নকশা করা হয়েছে। এই নোটগুলোর মধ্যে ১,০০০, ৫০ ও ২০ টাকার নোট থাকবে। নতুন ডিজাইনের এই নোটগুলো বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে প্রথমবারের মতো ইস্যু করা হবে। পরবর্তীতে অন্যান্য অফিস থেকেও ইস্যু করা হবে। এছাড়া, বর্তমানে প্রচলিত সকল কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও চালু থাকবে।

মুদ্রা সংগ্রাহকদের চাহিদার বিষয়টি বিবেচনা করে, নতুন ডিজাইনের ১,০০০, ৫০ ও ২০ টাকার নমুনা নোট (যা বিনিময়যোগ্য নয়) মুদ্রণ করা হয়েছে। এই নমুনা নোটগুলো টাকা জাদুঘর, মিরপুর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।

নতুন নোট সংগ্রহের জন্য বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে যোগাযোগ করতে পারেন। নতুন নোটের ডিজাইন সম্পর্কে আরও বিস্তারিত জানতে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট বা যোগাযোগ ও প্রকাশনা বিভাগে (ডিসিপি) যোগাযোগ করতে পারেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল