• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

অবরুদ্ধ কর্মীদের উদ্ধারে সেনাবাহিনী

চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আন্দোলন ঘিরে উত্তেজনা

   ২৮ মে ২০২৫, ০৩:৩৩ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আন্দোলন করছেন ‘জুলাই আন্দোলন’-এ চোখে আঘাতপ্রাপ্তরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সম্প্রতি ‘জুলাই আন্দোলন’-এ চোখে আঘাতপ্রাপ্ত কয়েকজন আন্দোলনকারী উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে হাসপাতালে অবস্থান করছেন। তাঁদের আন্দোলন ক্রমেই উত্তপ্ত ও সহিংস রূপ নিচ্ছে। সংশ্লিষ্টরা জানান, আন্দোলনকারীদের একজন বিষ পান করেছেন, কেউ কেউ পেট্রল নিয়ে আত্মহত্যার হুমকি দিয়েছেন।

এছাড়া, হাসপাতালের পরিচালককে অবরুদ্ধ করে রাখা, কর্মচারীদের হুমকি দেওয়া, ভাঙচুরের চেষ্টা এবং চিকিৎসকদের সঙ্গে দুর্ব্যবহারের মতো ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন হাসপাতালের কর্মীরা। নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে তাঁরা আজ কর্মবিরতিতে যান।

এদিকে জানা গেছে, আন্দোলনকারীরা হাসপাতালে কর্মরত কয়েকজন স্টাফকে তালাবদ্ধ করে রেখেছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে অবরুদ্ধ কর্মচারীদের পর্যায়ক্রমে উদ্ধার করা হচ্ছে।

বর্তমানে হাসপাতালের ভেতরে রোগী ও কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং ছড়িয়ে পড়ছে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশের ২০ জন এবং আনসার বাহিনীর আরও ২০ জন সদস্য। এছাড়া, একটি সেনা টহল দলও ঘটনাস্থলে পৌঁছেছে।

এদিকে তাঁদের আন্দোলন ক্রমেই উত্তপ্ত ও সহিংস রূপ নিচ্ছে অভিযোগ তুলে নিরাপত্তার দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন ইনস্টিটিউট ও হাসপাতালের কর্মচারীরা। আজ সকাল ৯টা ৩০ মিনিট থেকে হাসপাতালের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে কর্মচারীরা এ কর্মসূচি পালন করেন।

ক্রমে বাড়তে থাকা উত্তেজনার ফলে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ
নারীদের ক্ষমতায়নে নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’
নারীদের ক্ষমতায়নে নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’