• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

সাম্য হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৮

   ২৭ মে ২০২৫, ০১:১৮ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যকে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। একইসঙ্গে এ ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়ে।

ডিএমপি সূত্র জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন করা হয়েছে। এ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে ডিবি। এ বিষয়ে মঙ্গলবার বিকালে ব্রিফিং করবেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি। ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তিনি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন।

এর আগে হত্যার ঘটনায় নিহত সাম্যের ভাই এস এ এম শরীফুল আলম বাদী হয়ে মামলা করেন। মামলায় ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়। মামলার এজাহার এবং প্রত্যক্ষদর্শীদের ভাষ্য থেকে জানা যায়, নিহত সাম্য, বায়েজিদ ও রাফি তিন বন্ধু মিলে সোহরাওয়ার্দী উদ্যানের অভ্যন্তরীণ সড়ক হয়ে মুক্তমঞ্চের সামনে দিয়ে কালীমন্দিরের গেট দিয়ে ভেতর থেকে মোটরসাইকেলে বাইরে বের হচ্ছিলেন। এ সময় মুক্তমঞ্চের উত্তর পাশে বহিরাগত একটি বাইকের সঙ্গে তাদের বাইকের ধাক্কা লাগে। এ ঘটনার জেরে বাগ্‌বিতণ্ডায় জড়ায় দুপক্ষ। অপর পক্ষে যোগ দেয় আরও তিনটি বাইকসহ প্রায় ১০ জনের একটি গ্রুপ। বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ঢাবির এই তিন শিক্ষার্থীর ওপর উপর্যুপরি হামলা চালায় বহিরাগতরা। পায়ে এলোপাতাড়ি ছুরিকাঘাতের ফলে সেখানেই মাটিতে লুটিয়ে পড়েন সাম্য। তাৎক্ষণিক তাকে অন্য বন্ধুরা হাসপাতালে নিলে রাত ১২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল