• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি

   ২৬ মে ২০২৫, ০২:২১ পি.এম.
ছবি: সংগৃহীত

আদালত প্রতিবেদক
শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নোটিশ জারি করে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে। তাকে আগামী ৩ জুন সকাল ১০টায় ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে। সোমবার দু’টি জাতীয় পত্রিকায় এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’- এমন একটি অডিও বক্তব্যের ফরেনসিক বিশ্লেষণে এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠ বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থা।

শেখ হাসিনার এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগে তাকে ট্রাইব্যুনালে হাজির হতে দু’টি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল রোববার ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

এর আগে গত ৩০ এপ্রিল বিষয়টি সাংবাদিকদের জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকাজে হস্তক্ষেপ ও হুমকি দেওয়ার অভিযোগ এনে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে বলে জানিয়েছিলেন তিনি।

সে সময় চিফ প্রসিকিউটর বলেন, ‘অনলাইনে ছড়িয়ে পড়া একটি অডিওতে একজনকে বলতে শোনা যায়, আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। তদন্ত সংস্থা ওই অডিওর ফরেনসিক পরীক্ষা করে তা শেখ হাসিনার বলে নিশ্চিত হয়েছে।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
হত্যা মামলা জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি