• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন: পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ দিন ক্লাস, ৩ দিন অনলাইনে ভুয়া মুক্তিযোদ্ধাদের জাতির সামনে উপস্থাপন করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী দক্ষিণ লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত রাজনীতি মুক্ত ক্রীড়াঙ্গন চান প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল নৌপরিবহনের সকল প্রতিষ্ঠানকে জনবান্ধব করার নির্দেশ মন্ত্রীর অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে জোরালো পদক্ষেপ: মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী একমাসের মধ্যে চারটি বক্স কালভার্ট পরিষ্কার করা হবে: প্রশাসক পহেলা বৈশাখ ঘিরে ইলিশের বাজারে সিন্ডিকেট, কারসাজিতে দামে অস্থিরতা

সিরাজগঞ্জে নাশকতা মামলায় আ.লীগ নেতা কারাগারে

   ২৬ মে ২০২৫, ১২:২৩ পি.এম.
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় নাশকতা মামলার পলাতক আসামি হিসেবে দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল বাশারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৫ মে) রাতে ৭টার দিকে উপজেলার মাঝদক্ষিণা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে সোমবার (২৬ মে) সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

আবুল বাশার ওই ইউনিয়নের মাঝদক্ষিণা গ্রামের মো. কলিমুদ্দিন মাস্টারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মামলাটি থেকে পলাতক ছিলেন বলে জানিয়েছে তাড়াশ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় আবুল বাশার গোপনে এলাকায় আসেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা তাড়াশ থানা পুলিশকে অবহিত করেন। পরে একটি পুলিশ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, আবুল বাশার তাড়াশ থানায় দায়ের করা একটি নাশকতা মামলার আসামি হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার সকালে তাকে আদালতে হাজির করার পরে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝালকাঠিতে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, আড়াই লাখ টাকায় বিক্রি
ঝালকাঠিতে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, আড়াই লাখ টাকায় বিক্রি
রাজারহাটে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, ব্যাহত জরুরি সেবা ও কৃষিকাজ
রাজারহাটে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, ব্যাহত জরুরি সেবা ও কৃষিকাজ
কাজ না করেই প্রকল্পের টাকা তুলে নেন ইউনিয়ন পরিষদের প্রশাসক!
কাজ না করেই প্রকল্পের টাকা তুলে নেন ইউনিয়ন পরিষদের প্রশাসক!