• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ড. ইউনূস আমাকে মাস্টারমাইন্ড বলেননি: মাহফুজ আলম ‘বাংলাদেশ’ নামে সড়ক হচ্ছে আর্জেন্টিনায় বাংলাদেশ আগামীতে বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে: শিক্ষামন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: রাষ্ট্রপতি পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: ত্রাণমন্ত্রী চাঁদা না পেয়ে বিউটি পার্লারে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫ রাজধানীর পল্লবীতে হাতেনাতে ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ

নাতির বয়সি উপদেষ্টাদের দিয়ে অভিজ্ঞ সরকার হয় না: রিজভী

   ২৪ মে ২০২৫, ০৭:৩৬ পি.এম.
ছবি: সংগৃহীত

বগুড়া প্রতিনিধি

নাতি-নাতনির বয়সিদের উপদেষ্টা বানালে অভিজ্ঞ সরকার হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (২৪মে) বগুড়ায় ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে’ একথা বলেন তিনি।

রিজভী বলেন, প্রধান উপদেষ্টা সম্মানী মানুষ, তার বিরুদ্ধে কোনো বক্তব্য নেই। তবে নাতির বয়সি উপদেষ্টা করায় কিছু ভুল হচ্ছে, এগুলো শোধরানো দরকার। কারণ, নাতি-নাতনির বয়সিদের উপদেষ্টা বানালে অভিজ্ঞ সরকার হয় না।

তিনি বলেন, রাজনৈতিক দল সমালোচনা করবেই, কথা বলার স্বাধীনতার জন্য লড়াই করেছি। তাহলে শান্তির জন্য, ন্যায়ের জন্য বক্তব্য দিলে এত উষ্মা কেন?

ন্যায়বিচার চাওয়া অন্যায় কিছু নয় দাবি করে বিএনপির এ সিনিয়র নেতা বলেন, মব জাস্টিস কেন? অন্তর্বর্তী সরকারের আমলে বিনা বিচারে মানুষ মারা যাবে কেন? কিছু উপদেষ্টার কথায় মনে হচ্ছে নির্বাচন চাওয়া অপরাধ। যারা বলেন তারা কে?

রিজভী বলেন, মানবিক করিডোর নিয়ে রাজনৈতিক দল কথা বলবে না? বন্দর কেন বিদেশিদের দিতে হবে? দেশে যোগ্য লোক নেই? নাতি-নাতনির বয়সিদের উপদেষ্টা বানালে অভিজ্ঞ সরকার হয় না।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিকেলে বিএনপি কার্যালয়ের সামনে হারুন অর রশিদের জানাজা
বিকেলে বিএনপি কার্যালয়ের সামনে হারুন অর রশিদের জানাজা
জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চান পার্থ, চটলেন শফিকুর
জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চান পার্থ, চটলেন শফিকুর
আমরা ভারত যাওয়ার স্বপ্ন দেখি না
আমরা ভারত যাওয়ার স্বপ্ন দেখি না